লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
‘যুব ঐক্য প্রগতি ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে শুক্রবার (৩০ অক্টোবার) বিকেলে লাকসাম পৌরসভা সংলগ্ন যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্র্ষিকী , বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
লাকসাম উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি আলহাজ্ব মজির আহম্মদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, লাকসাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী মোশারফ হোসেন মুশু, মাহবুবুর রহমান মানিক, পৌরসভা যুবদলের আহবায়ক মাহবুবুল হক মনু সহ লাকসাম উপজেলা ও পৌরসভা যুবদলসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লাকসাম পৌরসভা ও উপজেলায় যুবদল একটি সুংগঠিত একটি দল। যুবদলের ৪৮তমপ্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে জানাই শুভেচ্ছা। আগামী স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে আনবেন তো। আমাদের প্রধানমন্ত্রী এক্সপ্রেস লাইন করতে যাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম বুলেট ট্রেন হতে যাচ্ছে। লাকসাম একটি বৃহত্তর জংশন। লাকসাম বৃহত্তর রেলওয়ে জংশন। ঢাকা থেকে চট্টগ্রাম ২ ঘন্টায় নিবে যাবে আপনাদেরকে। তাই জনগন ঐক্যবদ্ধ ভাবে বিএনপির হাতকে শক্তিশালী করবেন।
এমএসএম / এমএসএম
চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে
পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড