সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে
বঙ্গোপসাগরের উপকূলে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলার চরে মৌসুমের প্রথম দিনেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন শুঁটকি পল্লীতে সমবেত হওয়া প্রায় ১০ হাজার জেলে। ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে সাগরে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে আলোরকোল, মাঝেরকেল্লা, নারিকেলবাড়িয়া ও শেলারচরে অবস্থান নেওয়া জেলেরা তাঁদের প্রাথমিক প্রস্তুতিই সম্পন্ন করতে পারেননি। পরিস্থিতি প্রতিকূল হওয়ায় শুক্রবার সকাল থেকেই জেলেরা তাঁদের ফিশিং ট্রলার ও নৌকা নিয়ে সুন্দরবনের বিভিন্ন ছোট-বড় খালে নিরাপদ আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
দুবলা ফিশারমেন গ্রুপ ও সুন্দরবন বন বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুবলার আলোরকোল থেকে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, এবারের শুঁটকি মৌসুমের প্রথম দিনেই জেলেরা চরম প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে লোকালয় থেকে রওনা দিয়ে শুক্রবার সকালে প্রায় ১০ হাজার জেলের বহর আলোরকোলসহ চারটি চরে পৌঁছায়। কিন্তু ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে সাগরে অবিরাম বর্ষণ ও প্রচণ্ড দমকা হাওয়ার কারণে জেলেরা চরে নেমে তাঁদের অস্থায়ী বাসস্থান এবং মাছ সংরক্ষণের মাচা ও গোলা তৈরির কাজ শুরু করতে পারেননি। সাগর এবং সুন্দরবনের অভ্যন্তরীণ নদ-নদীতে অস্বাভাবিক ও বিশালাকার ঢেউ আছড়ে পড়ায় জেলেরা নিজেদের জীবন ও সরঞ্জাম বাঁচাতে নৌযানসহ খালের ভেতর নিরাপদ আশ্রয়ে সরে গেছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেঞ্জার মো. খলিলুর রহমান জানান, বাগেরহাট, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও কক্সবাজারসহ উপকূলের বিভিন্ন জেলা থেকে জেলেরা মাছ শিকার ও শুঁটকি প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে দুবলায় এসেছেন। তবে পৌঁছানোর পরপরই দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হওয়ায় মৌসুমের প্রথম দিনে কেউই সাগরে জাল ফেলতে পারেননি।
তিনি আরও জানান, সাগরে তীব্র ঝড়ো হাওয়ার সাথে নদ-নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বন বিভাগ এবং জেলেরা যাতে নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে সতর্ক নজরদারি রাখা হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলেদের মাছ ধরা বা উন্মুক্ত চরে অবস্থান না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে
পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড