নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের আগামী দুই বছরের জন্যে নতুন নেতৃত্ব বাছাই করা হয়েছে।
নতুন নেতৃত্বের মধ্যে সভাপতি হয়েছেন,সেকুল ইসলাম খান,আর আব্দুর হাই সেলিমকে বাছাই করা হয়েছে সাধারণ সম্পাদক পদে।
শনিবার প্রেসক্লাব কার্যালয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।
প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের পরিচালনায় সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী,উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী,প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজলসহ অন্যরা।
এর আগে প্রথম অধিবেশনে বার্ষিক প্রতিবেদন পেশ করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম। পরে সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্যে প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়।
সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেন, সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা নিশ্চিতসহ উন্নয়নে সরকার কাজ করছে। সাংবাদিকদের নির্ভয়ে নিরপেক্ষভাবে দক্ষতার সাথে সাংবাদিকতা করার জন্যে আহবান জানান তিনি।
এমএসএম / এমএসএম
চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে
পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড