পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ
সাংবাদিকদের পেশাগত মান, নৈতিকতা ও পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার আহ্বানের মধ্য দিয়ে চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যক্তিগত স্বার্থ ও বিভেদ ভুলে সাংবাদিকদের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বিভাজন ও নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করে সবাইকে ইতিবাচক ধারায় ফিরে আসার আহ্বান জানান বক্তারা।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পটিয়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবেদুজ্জমান আমিরী। সাধারণ সম্পাদক রবিউল হোসেনের সঞ্চালনায় এতে ক্লাবের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ পেশার মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ব্যক্তিগত স্বার্থ, হিংসা-বিদ্বেষ এবং পারস্পরিক বিভেদ পরিহার করতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে আবেদুজ্জমান আমিরী বলেন, সাংবাদিকদের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা ভুল পথে রয়েছেন, তাদের বিভেদ ও নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করে আলোর পথে ফিরে আসার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি শফিউল আলম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক গোলাম কাদের, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক মো. মোরশেদ আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি কান্তি দেব, গিয়াস উদ্দিন, সঞ্জয় সেন, শহিদুল ইসলাম, ওসমান গনি, সায়েম মাহমুদ, মো. ইব্রাহিম চৌধুরী, মো. পারভেজ ও সাইফুল ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্য।
সভায় পটিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং পেশাগত ঐক্য সুসংহত করার বিষয়ে আলোচনা হয়।
এমএসএম / এমএসএম
চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে
পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড