ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ২:০

নেত্রকোনার পূর্বধলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরুজ্জামান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার যাত্রাবাড়ী বাজার এলাকায় স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নুরুজ্জামান উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ভটপুর গ্রামের বাসিন্দা। তিনি আবুল কালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নুরুজ্জামানকে আটক করে তার কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত নুরুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে

পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

এইচএসসিতে কুড়িগ্রামের ৯ প্রতিষ্ঠানে শূন্য পাস: জেলায় সামগ্রিক পাসের হার ৪০.৭২ শতাংশ