মানুষ, পরিবেশ ও উন্নয়নের প্রতিশ্রুতিতে নির্বাচনী মাঠে প্রীতম দাশ
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিভিন্ন নির্বাচনী সভা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি তাঁর পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন। গতকাল বুধবার দিনব্যাপী শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা চালান তিনি। সকাল থেকে বিকেল পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট চা বাগান, লাখাই চা বাগান ও বিলাসছড়া চা বাগান এবং কমলগঞ্জ উপজেলার ধলই চা বাগানে গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে প্রীতম দাশ বলেন, চা শ্রমিক জনগোষ্ঠী যুগের পর যুগ অবহেলিত। নির্বাচিত হলে চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর ভাষায়, 'এই অঞ্চলের ভাষা ও ঐতিহ্য আমাদের অমূল্য সম্পদ। সেগুলোর সংরক্ষণ ও বিকাশে কার্যকর পদক্ষেপ জরুরি।'
হাওরাঞ্চলের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শ্রীমঙ্গলের হাইল হাওর বর্তমানে মারাত্মক দূষণের শিকার। হাওর রক্ষা এবং দখলকৃত জলাশয় উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। কৃষি খাতে বিষমুক্ত কৃষির প্রসার, ফসল সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং সেচ ব্যবস্থার উন্নয়নেও উদ্যোগ নেওয়ার কথা জানান।
যুবসমাজের কর্মসংস্থান প্রসঙ্গে প্রীতম দাশ বলেন, বেকার যুবক-যুবতীদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ, ক্যারিয়ার কাউন্সেলিং, চাকরির তথ্য ও উদ্যোক্তা সহায়তা এক ছাদের নিচে দিতে ‘ওয়ান স্টপ ইউথ সেন্টার’ প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি শ্রীমঙ্গল ও কমলগঞ্জে পৃথকভাবে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট হাব স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে কমিউনিটি ট্যুরিজম ও ইকো ট্যুরিজমের প্রসার ঘটানো হবে, যাতে স্থানীয় মানুষ সরাসরি উপকৃত হয়। একই সঙ্গে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, যানজট নিরসনে নতুন বাসস্ট্যান্ড নির্মাণ জরুরি। পাশাপাশি ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু এবং শমসেরনগর রেলস্টেশনে সব ট্রেনের স্টপেজ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করবেন। দীর্ঘদিন স্থবির থাকা শ্রীমঙ্গল পৌরসভা বর্ধনের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
প্রীতম দাশ বলেন, দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছেন। 'আমি অঢেল সম্পদের মালিক নই; আমি একজন সাধারণ মানুষ। শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে পরিবর্তন করতে মানুষের অধিকার, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের রাজনীতি করতে চাই বলেন তিনি। তাঁর লক্ষ্য মৌলভীবাজার-৪ আসনকে একটি মানবিক ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করা।
এমএসএম / এমএসএম
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২