রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
সম্প্রতি পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর জানাযা ও দাফন কাজে বাধা ও হামলার প্রতিবাদে রাজশাহীতে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন।
সোমবার (২ অক্টোবর) বেলা ১১টা রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ইউনিট কমান্ড এ আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। সেই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী গত ২৪ অক্টোবর ৮৭ বছর বয়সে মারা গিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার ও জানাযা শেষে দাফন হবে এটাই স্বাভাবিক। কিন্তু ৭১ এর পরাজিত শক্তি জামাত-শিবির সেই শ্রেষ্ঠ সন্তানকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দানে বাধা, জানাজা ও দাফনে নগ্ন হামলায় মুক্তিযোদ্ধারা ক্ষোভে মূহ্যমান ও বিস্মিত, সেই সাথে আমরা সরকারের নীরবতা ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদের নীরব ভূমিকায় হতবাক। দেরিতে হলেও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের আহবানে মুক্তিযোদ্ধারা উজ্জীবিত। সরকারের নিকট আমাদের দাবি অনতিবিলম্বে পিরোজপুর জেলার সংশ্লিষ্ট সাংসদের সদস্য পদ বাতিল ও অপরাধের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি।
বর্তমান দুর্মূল্যের বাজারে মুক্তিযোদ্ধারা পরাজিত। তাদের যে সম্মানী ভাতা দেওয়া হয় তা অপ্রতুল। বয়সের ভারে সবাই প্রায় অসুস্থ। চিকিৎসা ও সংসার চালানো অত্যন্ত কষ্টকর, বিধায় চিকিৎসা ভাতাসহ সম্মানী ভাতা কমপক্ষে ৫০ হাজার টাকা হওয়া আবশ্যক। বিষয়টি সরকারের নিকট বিশেষ বিবেচনার দাবিও জানাচ্ছি।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সহ অন্যান্যরা এতে বক্তব্য রাখেন।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন