ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২-১১-২০২৬ বিকাল ৫:৩১

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, চৌগাছায় ঐতিহ্যবাহী খেজুরের গুড় সংরক্ষণ, গাছিদের বহুমুখী প্রণোদনা প্রদান এবং গুড়ের সুষ্ঠু বাজারজাতকরণে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। গাছিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয় ইতোমধ্যে সারা দেশের মধ্যে চৌগাছা উপজেলাকে পাইলট মডেল হিসেবে বেছে নিয়েছে। কৃষির সামগ্রিক রূপান্তরে এই অঞ্চলে দ্রুত কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।

সোমবার (২ নভেম্বর ২০২৬) বেলা ১২টায় যশোরের চৌগাছা উপজেলার হায়াতপুর গ্রামের বাওড় সংলগ্ন বটতলায় জিআই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও বিনামূল্যে খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে বেশি বেশি খেজুর গাছ রোপণ করতে হবে। এ অঞ্চল খেজুর গুড়ের পাশাপাশি শাকসবজি ও ফলমূল উৎপাদনের জন্যও বিশেষ পরিচিত। ফলে প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য ও সংরক্ষণের সুবিধার্থে অত্র অঞ্চলে একটি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে।

গাছিদের সতর্ক করে তিনি আরও বলেন, বর্তমানে খেজুরের কাঁচা রস সংগ্রহের ক্ষেত্রে বড় ঝুঁকি হলো নিপা ভাইরাস। কোনোভাবেই যেন বাদুড়ের লালা বা সংস্পর্শ থেকে ভাইরাস ছড়িয়ে না পড়ে, সেদিকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে। খেজুরের রস থেকে কেবল গুড়ই নয়, উচ্চমানের সিরাপ ও প্রক্রিয়াজাত খাদ্য তৈরি করে বিদেশে রপ্তানির প্রক্রিয়া চলছে এবং উদ্যোক্তাদের সাথে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ঐতিহ্য রক্ষায় তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. গোলাম মোর্শেদ এবং গাছি প্রতিনিধি মিজানুর রহমান বাবু ও আব্দুর রহমান।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, চৌগাছা থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলি আকবর এবং বিএনপি নেতা খায়রুল ইসলামসহ দুই শতাধিক গাছি উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি উপস্থিত কৃষকদের মাঝে খেজুর গাছের চারা এবং বাছাইকৃত ১২ জন দক্ষ গাছির হাতে সরঞ্জাম হিসেবে মাটির ভাঁড় ও দা তুলে দেন।

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ