ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২-১১-২০২৬ বিকাল ৫:৩৩

ঢাকার ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধী সমীরুদ্দীনের বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এতে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।  তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (২ নভেম্বর) রাত ১২টা ৩৫ মিনিটের দিকে উপজেলার খাতরা দক্ষিণপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাতে গরম লাগায় ঘুম থেকে উঠে বসতঘরে আগুন দেখতে পান। এ সময় চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরিবারের দাবি, আগুন লাগার সময় বসতঘরের পাশে কয়েকজন লোকের উপস্থিতি দেখতে পান তারা। পরে ওই ব্যক্তিরা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। তবে তাদের কাউকে চিনতে পারেননি ভুক্তভোগীরা। কে বা কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ