সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
সিলেট মহানগরীর সুরমা পয়েন্ট ও বন্দরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা, চুরি, পকেটমারিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হবিগঞ্জের বাহুবল থানার ভবানীপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আশিকুর রহমান টিপু (৪১)। তিনি বর্তমানে সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন বাগবাড়ী নরসিংটিলা এলাকায় বসবাস করেন।
অপরজন হলেন সুনামগঞ্জের দিরাই থানার দৌলতপুর গ্রামের মো. আনিছ মিয়ার ছেলে শরিফ আহমদ (৩৪)। তিনি বর্তমানে শাহপরান থানাধীন বিএডিসি মীর মহল্লার মানিক মিয়ার কলোনিতে বসবাস করেন।
পুলিশ জানায়, রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একটি দল সুরমা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আশিকুর রহমান টিপুকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যা, দ্রুত বিচার আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চুরির অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে শরিফ আহমদকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে পেশাদার পকেটমার ও চোর হিসেবে উল্লেখ করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন