ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২-১১-২০২৬ বিকাল ৫:৩২

রাখিব চারপাশ পরিষ্কার,করিব ডেঙ্গু প্রতিকার’ ও ‘পরিষ্কার রাখি ঘরবাড়ি,ডেঙ্গুমুক্ত দেশ গড়ি’ এই স্লোগানকে সাসনে রেখে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত ও পরিচ্ছন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়ীয়া সরকারি কলেজে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে।সোমবার (২ই নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী ও বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম. এ. গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান এম. এ. হাশেম রাজু। পরে গাছবাড়ীয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এমদাদ হোছাইনের সভাপতিত্বে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উদ্ভিদ বিজ্ঞানী বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম এ গফুর,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশের প্রধান,পরিবেশবাদী এম,এ, হাশেম রাজু। স্বাগত বক্তব্য সঞ্চালনায় ছিলেন প্রফেসর ডঃ সৌমেন বড়ুয়া এসময় আয়োজকরা জানান,ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। বিশেষ করে কোথাও যাতে পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা, ডেঙ্গুর ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় সামাজিক অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ