ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনে ২৬৭টি ভোটকেন্দ্রে কাপ্তাই ৪১ বিজিবির ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ৫-২-২০২৬ রাত ৯:২৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরুপে প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি জাতীয় নির্বাচনকে ঘিরে নানা প্রস্তুতি সম্পন্ন করেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ বিজিবির কার্যক্রম অবহিত করা হয়েছে। 
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। এরই ধারবাহিকতায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ২টি জেলার ৭টি উপজেলায় ২৬৭ টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনের নিমিত্তে স্থাপিত ০৭টি বেইজ ক্যাম্পে ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। মোতায়েনকৃত প্লাটুন সমূহ যে কোন ধরনের নাশকতামূলক ঘটনা এড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে যানবাহন এবং সন্দেহজনক ব্যক্তিদের নিয়মিত তল্লাশী করছে এবং আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে টহলে ড্রোন এবং বডি অর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। প্রতিটি ভোট কেন্দ্রে দিবা-রাত্রি টহল পরিচালনার মাধ্যমে সার্বক্ষনিক নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও স্থানীয় কর্মকর্তাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগের মাধ্যমে সার্বিক পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর অনুকূলে রাখার ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে যে কোন তথ্য প্রাপ্তির সাথে সাথে বিজিবি সদস্যগণ উক্ত এলাকায় উপস্থিত হয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে।
বিশেষ করে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর দায়িত্বাধীন রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা দুটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং ভোট কেন্দ্রের সংখ্যা বেশি হওয়ায় গুরুত্ব বিবেচনা করে সেনাবাহিনী, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় রেখে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে করে কোনো এলাকা অনিরাপদ বা অরক্ষিত না থাকে। 
এছাড়াও সংসদীয় আসন-২৯৯ রাঙ্গামাটি জেলার মোট ৫টি উপজেলায় (কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি এবং বিলাইছড়ি) একইভাবে ভোট কেন্দ্রগুলোকে সার্বক্ষনিক নজরদারিতে রাখা হয়েছে। উক্ত উপজেলা সমূহে টহল পরিচালনার মাধ্যমে স্থানীয় জনসাধারণের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। উল্লেখ্য, যাতে করে কেউ এলাকার ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করতে না পারে এ ব্যাপারে প্রেষণামূলক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি ভোটারদেরকে ভোট দানে উদ্বুদ্ধ করা হচ্ছে।
উল্লেখ্য, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) নির্বাচনকে কেন্দ্র করে তার নিজস্ব ৫৪ কিঃ মিঃ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে কাপ্তাই ব্যাটালিয়ন অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহে চেক পোষ্ট স্থাপন করতঃ তল্লাশী কার্যক্রম জোরদার করা হয়েছে। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে বিজিবি তার তৎপরতা ক্রমেই বৃদ্ধি করে চলছে এবং নির্বাচন পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে জাতিকে উপহার দেয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছি।

এমএসএম / এমএসএম

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা

জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে নরসিংদীতে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার

নেত্রকোণার খালিয়াজুরীতে শ্রমিক দল নেতার মাদক সেবনে ছবি ভাইরাল হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংচুয়ালিটি বর্ষপূর্তি উদযাপন

মাদক কারবারীদের বাড়ীতেই ভ্রাম্যমান আদালত বসিয়ে সাজা দিলেন ইউএনও

কেশবপুরে লোডশেডিংয়ে জনজীবনে চরম ভোগান্তি

শেরপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে সোমবার

রায়গঞ্জে অবৈধভাবে জমির নামজারি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলনে

আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান

সুন্দরবনে ড্রোন অভিযানে বিষ দিয়ে মাছ ধরা পন্ড, নৌকাসহ বিষ জব্দ

লালমনিরহাটে ভোল বদল রাজনীতির কারিগর সোহরাবের আঃলীগ থেকে পদত্যাগ

রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতা নিহত, সড়ক অবরোধ