বিলাইছড়িতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা: এনসিপি মনোনীত অ্যাম্বাসেডরের সমর্থনে গণসংযোগ
বিলাইছড়ি উপজেলায় আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোটকে কেন্দ্র করে ‘হ্যাঁ’ ভোটের ব্যাপক প্রচারণা চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৯৯নং সংসদীয় আসনের এনসিপি মনোনীত অ্যাম্বাসেডর এবং রাঙ্গামাটি জেলার যুগ্ম আহ্বায়ক বাবু প্রিয় চাকমার সমর্থনে এই কর্মসূচি পালিত হয়। ‘পরিবর্তনের পক্ষে নতুন চোখে বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে কর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
প্রচার কর্মসূচিতে নেতৃত্ব দেন বিলাইছড়ি উপজেলা এনসিপির যুগ্ম-আহ্বায়ক বাবু স্বপন চাকমা। এসময় দলের সক্রিয় সদস্য শিবানন্দ বড়ুয়া, সাধন চাকমা এবং নাগজ্যা চাকমাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ পাহাড়ি অঞ্চলের উন্নয়ন ও অধিকার আদায়ে জাতীয় নাগরিক পার্টির লক্ষ্যসমূহ জনগণের সামনে তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ চিহ্নে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
প্রচারণা চলাকালীন স্থানীয় সাধারণ মানুষের মাঝে পরিবর্তনের এক নতুন আশার প্রতিফলন লক্ষ্য করা গেছে। এনসিপির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সচেতন করছেন এবং এলাকার জনস্বার্থে তাদের মনোনীত অ্যাম্বাসেডর প্রার্থীর প্রয়োজনীয়তা তুলে ধরছেন। স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বিলাইছড়ির মানুষ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বিপুল ভোটে জয় নিশ্চিত করবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন