নির্ধারিত সময়ের ১০ দিন আগেই বন্ধ হলো কেরুজ চিনিকলের মাড়াই মৌসুম: লক্ষ্যমাত্রা অর্জনে হোঁচট
১০২ কোটি টাকা ব্যয়ে নির্মিত কেরুজ আধুনিক চিনিকল একে একে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে অচল হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের ১০ দিন আগেই বন্ধ হয়ে গেছে ২০২৫-২৬ মৌসুমের আখ মাড়াই। বারবার মাড়াই কার্যক্রম ব্যাহত হওয়ায় এবং কর্মকর্তাদের নানা চেষ্টার পরও শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জনে হোঁচট খেতে হলো চিনিকল কর্তৃপক্ষকে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, গত অর্থ বছরের তুলনায় এ বছর চিনিকলের লোকসানের বোঝা আরও ভারী হতে পারে।
গত ৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ মৌসুমের উদ্বোধন করা হয়েছিল। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫ হাজার ৫৬২ একর জমিতে আখ চাষ ছিল। লক্ষ্যমাত্রা ছিল ৬৯ মাড়াই দিবসে ৭৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদন করা। কিন্তু নতুন আধুনিক কারখানায় মাড়াই শুরু করতেই বিপত্তি দেখা দেয়। ঘণ্টার পর ঘণ্টা যান্ত্রিক ত্রুটির কারণে আখবাহী পরিবহনের চালক ও কৃষকরা চরম ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি সামাল দিতে দফায় দফায় পুরাতন কারখানায় মাড়াই কার্যক্রম চালানো হলেও শেষ রক্ষা হয়নি।
কেরুজ চিনিকল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ৬৯ মাড়াই দিবসের স্থলে মাত্র ৫৯ দিনেই কার্যক্রম বন্ধ হচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত প্রাপ্ত হিসেবে মোট ৬৫ হাজার ২০০ মেট্রিক টন আখ মাড়াই হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১১ হাজার মেট্রিক টন কম। চিনি উৎপাদনের সম্ভাবনা রয়েছে ৩ হাজার ৪০০ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮৫০ মেট্রিক টন কম। সূত্র জানায়, ২৭ দিনের মাড়াই কার্যক্রমে যান্ত্রিক ত্রুটির কারণে ১৭৩ ঘণ্টা মাড়াই বন্ধ ছিল। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান চিনিকলকে লাভজনক করতে আখ চাষিদের উদ্বুদ্ধ করাসহ নানা কর্মসূচি গ্রহণ করলেও কারখানার যান্ত্রিক জটিলতায় সকল পরিশ্রমই এখন বৃথা যাওয়ার উপক্রম হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ