ঢাকা শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

রাণীনগরে নতুনরূপে সাজছে পাখি পল্লী দৃশ্যমান হচ্ছে ঝুলন্ত ব্রিজ


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৫-২-২০২৬ রাত ৯:২৫

নওগাঁর রাণীনগর উপজেলাটি ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধশালী হলেও কোন বিনোদন কেন্দ্র বা বিভিন্ন উৎসবের দিনে পরিবার নিয়ে একটু সময় কাটানোর মতো মুক্ত স্থান নেই। এমন প্রয়োজনের তাগিদে ২০২৪ সালের শেষ নাগাদ তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সার্বিক সহযোগিতা নিয়ে উপজেলার রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক সড়কের ঐতিহ্যবাহী হাতিরপুল এলাকায় রক্তদহ বিলের সংযোগ খাল রতনডারাকে বিনোদন কেন্দ্র হিসেবে বিনির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেন।
 প্রতিটি উৎসবে প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই বিনোদন কেন্দ্রে হাজার হাজার প্রকৃতি প্রেমী পর্যটকরা বিশুদ্ধ বিনোদনের আশায় পরিবার নিয়ে ছুটে আসেন। এছাড়া বর্ষার সময় রক্তদহ বিলের জলকেলি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন হাজার হাজার পর্যটক।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান পাখি পল্লীকে টেকসই ও আরো আকর্ষনীয় করতে নানা উদ্যোগ গ্রহণ করেন। এরমধ্যে সবচেয়ে আকর্ষনীয় হচ্ছে খালের দুই পাশে চলাচলের জন্য ঝুলন্ত ব্রিজ নির্মাণ। ইতিমধ্যেই পাখি পল্লীতে পাখিদের আনাগোনা বৃদ্ধি করতে রোপন করা হয়েছে পাখি ও পরিবেশ বান্ধব নানা প্রজাতির গাছ। মৎস্য অভয়াশ্রমের মাছ চুরি রোধে এবং পাখি পল্লীর নিরাপত্তা প্রদানের লক্ষ্যে স্থাপন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বয়ংক্রিয় সিসিটিভি ক্যামেরা। আসন্ন ইদুল ফিতরকে সামনে রেখে পর্যটন এলাকায় ঝুলন্ত ব্রিজ নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ব্যতিক্রমধর্মী এই ঝুলন্ত ব্রিজ পাখি পল্লীতে আসা পর্যটকদের মাঝে ভিন্ন ধরণের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় দোকানী শফিকুল ইসলাম জানান এই পাখি পল্লী ঘিরে হাতিরপুল এলাকায় নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই পাখি পল্লীতে পর্যটকরা আসছেন। তবে দুই ইদ ও অন্যান্য উৎসবের দিনে হাজার হাজার পর্যটকরা আসেন। এই পাখি পল্লী স্থানীয়দের ভাগ্যের চাকা পাল্টে দিয়েছে। আগামীতেও যেন পাখি পল্লীর আধুনিকায়নের সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান আমাদের দেশটি অনেক সুন্দর তাই রাণীনগর একটি সমৃদ্ধশালী উপজেলা হওয়া সত্ত্বেও বিনোদনের কোন স্থান নেই। সেই অভাবটি পূরণ করতেই পূর্বের স্যারদের গৃহিত পদক্ষেপগুলোকে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে শতভাগ বাস্তবায়ন করার চেস্টা করা হচ্ছে ।  পর্যটকদের বিশ্রামের জন্য ছাতাযুক্ত একাধিক আকর্ষনীয় বসার স্থান নির্মাণ কাজ সম্পন্ন করা এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য একটি মুক্তমঞ্চ, পাবলিক টয়লেট নির্মাণ ও ঝুলন্ত ব্রিজ পর্যন্ত আলোকিত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।  আশা করা হচ্ছে আসন্ন ইদের আগেই ঝুলন্ত ব্রিজসহ রংকরণ ও অন্যান্য অবকাঠামোগত কাজ সম্পন্ন ও আগামীতে  সৌন্দর্য বর্ধনে যে কোনো উদ্যোগ  অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

জুড়ী বড়লেখার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে রূপরেখা তৈরি করা হয়েছে- এমপি মিঠু

নবীনগরে ইউপি চেয়ারম্যান ও ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি-মাদকের অভিযোগ

বাগেরহাটে গান গাইতে না পারায় শিক্ষকের লাঠির প্রহারে শিক্ষার্থী আহত, বিচার দাবি অভিভাবকের

পাঁচবিবিতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

পাঁচবিবিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক-১

"রাণীনগরে বিদ্যুৎতের যাওয়া আশাই উৎপাদনে ব্যাহত ধানের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা চাষীদের

ঘোড়াঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

নেত্রকোণার কেন্দুয়ায় অপহৃত রাকিবুলকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রশাসক নিয়োগ স্থগিত করে হাইকোর্টের রুল

সাতকানিয়ার কেঁওচিয়া বন গবেষণা কেন্দ্রের ২০০ একর বনভূমি উদ্ধার

আত্রাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুইজন সাংবাদিক লাঞ্ছিত