ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

রাজস্থলীতে দু মূখি মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন গুরুতর আহত, একজনের অবস্থা আশংকাজনক


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ৫-২-২০২৬ রাত ৮:৫৪

রাঙামাটির রাজস্থলীতে  সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়ই তলি এলাকায় অপর মুখি  মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ হলে এই দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল চালক ও যাত্রী গুরুতর আহত হয় বলে জানায় স্থানীয়রা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রামে রেফার করা হয়েছে। জরুরি বিভাগের দায়িত্ব রত উপ সহ- কমিউটি মেডিকেল অফিসার হলাসিং মং মারমা আরো জানান, মোটর সাইকেল সংঘর্ষ দুর্ঘটনায় গুরুত্ব আহত ব্যক্তিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্রগ্রাম সিএমসি হাসপাতাল প্রেরণ করা হয় জানা যায়। 
গুরুত্ব আহতরা হলেন উপজেলার ১.বাচিংমং মারমা পিতা মাতা - অজ্ঞাত  , ২.অংছাইন মারমা পিতা সুইথোয়াইঅং মারমা মাতা মায়ইচিং মারমা  ৩.আপ্রুমং মারমা পিতা-মৃ থোয়াইপ্রু মারমা মাতা মৃত- থুইসা মারমা  ২ জন  গাইন্দ্যা  এলাকার বাসিন্দা বলে জানান। 
এলাকার স্থানীয়রা জানান, উপজেলা সদরের বড়ইতলিে এলাকায় নামক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মোটরসাইকেলের সাথে আরেক টি মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় মোটরসাইকেল  ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
রাজস্থলী হাসপাতালের ডাক্তার এমও সৌমেন্দ্র বড়ুয়া জানান, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী ) দুপুর ১২ টার দিকে দূর্ঘটনায় আহত তিন জনকে হাসপাতালে আনলে আমরা দ্রুত জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেয়া হয়। রোগীর চোখ ও  বাম হাতের হাড় ভেঙ্গে  গেছে। প্রচুর রক্ষক্ষরণ হওয়াতে জরুরি ভিত্তিতে রক্ত দেওয়া হয়েছে। তবে রোগীর পালস্ ও রক্তচাপ স্বাভাবিক রয়েছে। আমরা রোগীর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য থোয়াইউচিং মং মারমা বলেন,  এসব মোটর সাইকেল অনুমোদনহীন  সড়কে চলাচলের ফলে প্রায় সময় দুর্ঘটনা ঘটেছে এবং চালকসহ সাধারণ যাত্রীরা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে। এছাড়াও এসব গাড়ির চালকদের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স এবং এর বেশিরভাগ চালকই অপ্রাপ্ত বয়স্ক। এছাড়াও বেশ কয়েকজন চালক এই গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে বিগত দিনে। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি দেয়া জরুরি হয়ে পড়েছে।
রাজস্থলী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দূর্ঘটনায় তিনজন ব্যক্তির আহত হওয়ার খবর পেয়েছি। আহতদের পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অনুমোদনহীন এসব মোটর বাইক যাতে মূল সড়কে চলাচল করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায় ।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা