উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রামের উলিপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে মাগরিবের নামাজের পর নিয়মিত কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। চলতি বছরের আগস্ট মাস থেকে শুরু হওয়া এ কার্যক্রমে বিভিন্ন বয়সের ব্যক্তিরা শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন তিলাওয়াত ও প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল শিখছেন।
বর্তমানে এ কার্যক্রমে নিয়মিত অংশ নিচ্ছেন আলহাজ্ব আব্দুল মজিদ, মাহামুদুর রহমান রানা, আল হাসান আনসারী, আফতাবুর রহমান সুমন, রাশেদুল ইসলাম লিংকন, মো. সাজু মিয়া মনা, হাসিবুর রহমান সজীব, মো. মজনু মিয়া ও মো. রেজাউল হকসহ অন্তত ১০ জন শিক্ষার্থী।
মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মো. হাবিবুল্লাহ আজাদীর সার্বিক তত্ত্বাবধানে নিয়মিত এ পাঠদান পরিচালনা করছেন হাফেজ মো. আলম মিয়া। এতে সার্বিক সহযোগিতা করছে দাওয়াতে ইসলামী বাংলাদেশ।
কুরআন শিক্ষা ক্লাসে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, প্রাত্যহিক শত ব্যস্ততার মাঝেও মাগরিবের পর এমন সুন্দর পরিবেশে সহিহ-শুদ্ধভাবে কুরআন পাঠ ও প্রয়োজনীয় ধর্মীয় বিধিবিধান শেখার সুযোগ পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত ও উপকৃত হচ্ছেন।
মডেল মসজিদ কর্তৃপক্ষ জানায়, ধর্মীয় জ্ঞানের বিস্তার ও শুদ্ধ কুরআন তিলাওয়াত প্রসারে এ কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো বয়সী আগ্রহী ব্যক্তিদের এই সুবর্ণ সুযোগ গ্রহণ করে কুরআন শিক্ষার ক্লাসে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার
চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ