ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১০-২০২৬ রাত ১২:২৩

ফেনীতে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে সাংবাদিক জসিম ফরায়েজিকে মারধর, পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি এবং গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ দলীয় সাবেক পৌর কাউন্সিলর খালেদ খানকে আটক করেছে পুলিশ।

​বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে শহরের পাঠানবাড়ি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। আটক খালেদ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মহিপালে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলির ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি।

​আহত সাংবাদিক জসিম ফরায়েজি জিটিভির ফেনী জেলা প্রতিনিধি, দৈনিক আলোকিত গণমাধ্যমের যুগ্ম সম্পাদক এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ফেনী সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​আহত সাংবাদিক জসিম ফরায়েজি অভিযোগ করেন, বুধবার বিকেলে সাংবাদিক ইউনিয়ন ফেনী ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান শেষে তিনি মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে পাঠানবাড়ি সড়কে মোমিন জাহান মসজিদ সংলগ্ন এলাকা অতিক্রম করে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ওঠার মুখে একটি প্রাইভেটকার দিয়ে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করা হয়।

​এরপর গাড়ি থেকে সাবেক কাউন্সিলর খালেদ খান, এমরান হোসেন, তাঁদের গাড়িচালক ও অপর এক সহযোগী নেমে অতর্কিতে তাঁর ওপর হামলা চালান এবং বেদম মারধর করেন। একপর্যায়ে তাঁকে টেনেহিঁচড়ে পাশের একটি গলির ভেতরে একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তাঁকে ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে পুনরায় শারীরিক নির্যাতন চালানো হয়। এ সময় খালেদ খান কোমড় থেকে পিস্তল বের করে গুলি করে হত্যার হুমকি দেন।

​অভিযোগে আরও জানানো হয়, মারধরের একপর্যায়ে খালেদ খান তাঁর গলা চেপে ধরেন এবং সহযোগী এমরান হোসেন একটি শক্ত রশি এনে তাঁর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এতে তাঁর শ্বাসপ্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। পরবর্তীতে খবর পেয়ে সহকর্মী সাংবাদিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন এবং হাসপাতালে ভর্তি করেন।

​সাংবাদিক জসিম ফরায়েজি জানান, সাংবাদিকতার পেশাগত দায়বদ্ধতা থেকে তিনি ফেনীর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, সহিংসতা, অবৈধ অস্ত্রের মহড়া ও চাঁদাবাজি নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছেন। ছাত্র আন্দোলনে মহিপালে গণহত্যাসহ খালেদ খানের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এসব বিষয়ে সংবাদ প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়েই অত্যন্ত পরিকল্পিতভাবে তাঁর ওপর এ প্রাণঘাতী হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

​ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সাবেক কাউন্সিলর খালেদ খানকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে এজাহার দাখিল সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ