ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১০-২০২৬ রাত ১১:১৭

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে ফেনীর কালিদহ ইউনিয়ন বিএনপির সদস্য ও ব্যবসায়ী নেতা আবদুল কাদেরকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা শারাফাত হোসেন চৌধুরী জিকুর বিরুদ্ধে।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল পৌনে ১১টার দিকে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

​অভিযুক্ত শারাফাত হোসেন চৌধুরী জিকু ফেনী শহরের দাউদপুর চৌধুরী বাড়ির মোজাম্মেল চৌধুরীর ছেলে।

​অভিযোগ সূত্রে জানা যায়, মোজাম্মেল চৌধুরীর বিরুদ্ধে বিগত সরকারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে কিছু ছবি ও বক্তব্যসংবলিত একটি ফেসবুক পোস্ট ‘মনির চৌধুরী’ নামের একটি আইডি থেকে শেয়ার করা হয়। ওই পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে আবদুল কাদেরের ওপর ক্ষুব্ধ হন জিকু। বৃহস্পতিবার সকালে গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে দুজনের দেখা হলে এ নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে জিকু ব্যবসায়ী নেতা আবদুল কাদেরকে চরম পরিণতি ভোগ করার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

​ঘটনার প্রত্যক্ষদর্শী ফেনী ব্যবসায়ী সমিতি ট্রাংক রোড দক্ষিণের সাধারণ সম্পাদক আমির উদ্দিন ভূঁইয়া জানান, জিকুকে আসতে দেখে আবদুল কাদের সৌহার্দ্যবশত করমর্দনের জন্য হাত বাড়ান। কিন্তু জিকু তা প্রত্যাখ্যান করে ফেসবুক পোস্টের বিষয়ে কৈফিয়ত চেয়ে চড়াও হন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয় এবং একপর্যায়ে আবদুল কাদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে জিকু স্থান ত্যাগ করেন।

​ভুক্তভোগী আবদুল কাদের বলেন, বিগত ফ্যাসিস্ট আমলের ছবি ও তথ্যসংবলিত পোস্টটি শেয়ার করার কারণে জিকু প্রকাশ্যে তাঁকে হুমকি দিয়েছেন। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে জানান, ঘটনাটি ইতিমধ্যে ফেনী সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বিরকে অবহিত করা হয়েছে। এ ছাড়া এ বিষয়ে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

​অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য শারাফাত হোসেন চৌধুরী জিকুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ‘ব্যস্ত আছেন’ জানিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ