ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১০-২০২৬ বিকাল ৫:৯

 বগুড়ার আদমদীঘিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে "নতুন কুঁড়ি স্পোর্টস/২৬ সিজন-২ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়েছে। 
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১০টায় সান্তাহার আধুনিক স্টেডিয়ামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল ও কাবাডি প্রতিযোগিতার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। একই সময়ে সান্তাহার পৌরসভা কার্যালয়ে দাবা এবং ফারিস্তা পার্কে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। 
বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষক ও দায়িত্বপ্রাপ্তরা হলেন- ফুটবলে জাহিদ খান, সাঁতারে আব্দুল জলিল, দাবায় খালেদা খানম, কাবাডিতে শীতেন্দ্রনাথ মজুমদার, ব্যাডমিন্টন ও ভলিবলে অশোক কুমার ঘোষ এবং রতন কুমার বসাক, ক্রিকেটে ফরিদুল ইসলাম ও শামীম পারভেজ, অ্যাথলেটিকসে চন্দনা বসাক ও সাজেদা খানম এবং টেবিল টেনিসে শহিদুল ইসলাম। আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়াল উদ্বোধন ঘোষনা করার পর একযোগে সারাদেশে এই নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন করবেন। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম জানান, "নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬" সিজন-২ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভা এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিবন্ধনের মাধ্যমে ১০টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ দেয়া হচ্ছে। বালক ও বালিকা উভয় বিভাগের প্রতিযোগীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে যোগ্য খেলোয়াড় নির্বাচন করা হবে। উপজেলা পর্যায়ে নির্বাচিত খেলোয়াররা পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। 

এমএসএম / এমএসএম

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার

চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক