ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

‎আনোয়ারায় কেইপিজেড বিএনপির আমলে হয়েছে - সরওয়ার জামাল নিজাম


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ৫-২-২০২৬ রাত ৮:২

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেছেন,আনোয়ারার যেসব শিল্পকারখানা হয়েছে সব দেশনেত্রী খালেদা জিয়া করেছেন,বিএনপির শাসনামলে আনোয়ারারর সব শিল্পকারখানা প্রতিষ্ঠিত হয়েছে। এখন সেখানে হাজার হাজার নারী-পুরুষ কর্মরত রয়েছেন। তারা দেশের এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
‎‎এসময় তিনি আরও বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে অবহেলিত মহিলাদের জন্য ফ্যামেলি কার্ড দেওয়া হবে যেকার্ডের মাধ্যমে প্রতিমাসে ৩হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া পুরুষদের জন্য কৃষিকার্ড এবং বেকারদের জন্য ১৫শ টাকার বেকারকার্ড দেওয়া হবে। এবং হেল্থকার্ড দিয়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মহিলাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
‎‎বুধবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনোয়ারার কালাবিবির দিঘি মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আনোয়ারা উপজেলার আয়োজনে চট্টগ্রাম-১৩ আসনের বিএনপি প্রার্থীর সমর্থনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান প্রতিনিধিদের সাথে ‎বিশাল সুধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎‎এসময় তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আজ স্বাধীনদেশে ক্ষমতায় আসার জন্য বসে আছেন কিন্তু আপনারা কি এই স্বাধীন রাষ্ট্র চেয়েছিলেন! আপনারাতো পাকিস্তানি দূসরদের আমাদের মা-বোনদের লেলিয়ে দিয়েছেন। এসময় তিনি বিভিন্ন ধর্মালম্বীদের নির্বিঘ্নে ভোটকেন্দ্র গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
‎‎সমাবেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আনোয়ারা উপজেলার সদস্য সচিব রাহুল ধরের সঞ্চালনায়, আহ্বায়ক দিবাকর বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়্যারম্যান, বিএনপি চেয়্যারমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, উদ্বোধক ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় দাস।
‎‎এছাড়া বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টভাইস চেয়্যারম্যান উদয় কুসুম বড়ুয়া, ঢাকা মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুভাষ চন্দ্র দাস, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা, অপু বড়ুয়া, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন চট্টগ্রাম জেলার আহ্বায়ক কুইনটেন রিবেরো, রুবেল বড়ুয়া, সুশীল বড়ুয়া, লায়ন আর. কে. দাশ রুপু, রাজীব ধর তমাল, বিপ্লব দে পার্থ, উজ্জ্বল বরণ বিশ্বাস। এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আনোয়ারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মন্জুর উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির আনসার, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহজাহান,হাসান চেয়ারম্যান, ইকবাল হায়দার চৌধুরী,এডভোকেট লুকমান শাহ্ প্রমুখ।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার