আবারও জুটি হয়ে আসছে শাকিব-ইধিকা
ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ ছবিতে কাজ করেছিলেন কলকাতার নায়িকা ইধিকা পাল। ২০২৩ সালে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। আর মুক্তি পাওয়ার সঙ্গেই বাজিমাৎ করে শাকিব-ইধিকার চমক। এবার নতুন করে জুটি বেঁধে আবারও চমক দেখাতে পর্দায় আসছেন শাকিব-ইধিকা। শোনা যাচ্ছে, ‘বরবাদ’ নামে নতুন একটি ছবিতে জুটিবদ্ধ হয়েছেন তারা। ছবিটি পরিচালনা করবেন ছোট পর্দার পরিচালক মেহেদী হাসান; বড় পর্দায় পরিচালকের এটিই প্রথম কাজ। জানা গেছে, পরিচালকের এক ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, ছবিটিতে জুটি হিসেবে কাজ করতে অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন শাকিব খান ও ইধিকা পাল। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে মুম্বাইতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
ওই ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে বলেন, ‘বছরখানেক আগে পরিচালক মেহেদী হাসান হৃদয় নায়ক শাকিব খানকে এই ছবির গল্প শোনান। পরে গল্পটি পছন্দ হয় শাকিবের, কাজ করতেও রাজি হন। এরপর আগামী ২৫ সেপ্টেম্বর থেকে টানা ৪৫ দিনের শিডিউল দিয়েছেন শাকিব খান। মুম্বাই ও বাংলাদেশ মিলে শুটিং হবে।’ সূত্রটি এও জানান, শাকিব খানের জন্য নাকি এই সিনেমার গল্প একেবারেই নতুন। অ্যাকশন ঘরানার ছবি বলেও জানান তিনি। উল্লেখ্য, ‘বরবাদ’ ছবিটির গল্প ও চিত্রনাট্য পরিচালকের নিজেরই। ছবিতে মিশা সওদাগরও একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন।
Aminur / Aminur
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ