ধর্ষকদের জন্য ভয়ংকর শাস্তির দাবি শুভশ্রীর
আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় অপরাধীদের বিচারের দাবিতে শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক স্ট্যাটাস দিয়ে নারীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি।
এবার ধর্ষকদের জন্য ভয়ংকর শাস্তি দাবি জানিয়েছেন তিনি। একটি ছবির মাধ্যমে ধর্ষকদের ঠিক কী ধরনের শাস্তি হওয়া প্রয়োজন তা পরিষ্কার করেছেন শুভশ্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। যেখান দেখা যায়, একজন উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে একটি ইঁদুর। ওই ব্যক্তির গোপনাঙ্গ ক্ষত বিক্ষত করছে একটি ইঁদুর। এই ছবির মাধ্যমে শুভশ্রী দাবি করেছেন যে ধর্ষকদের ঠিক এই রকমই শাস্তি হওয়া উচিত।
এর আগেও একটি কবিতার মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন শুভশ্রী। তিনি লিখেছেন, ‘অনেক হয়েছে নোংরামি, অনেক পাপ। এখন নতুন দুনিয়া গড়তে হবে যেখানে এমন অপরাধের কোনও স্থান থাকবে না।’
তবে নেটিজেনদের একাংশের প্রশ্ন শুভশ্রীর এই প্রতিবাদ কার বিরুদ্ধে? একজন লিখেছেন, ‘আপনার স্বামী রাজ চক্রবর্তী একজন তৃণমূল বিধায়ক। বারবার করে রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে, রাজের এই ব্যাপারে মত কী? তিনি কি শাসকদলের পদ ছেড়ে দেবেন?’
উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।
তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ