ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

অভিনেত্রীরা কিছুই জানেন না : তাপসী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৪ দুপুর ১২:০

বলিউড তারকারা রাজনীতি নিয়ে খুব কমই মন্তব্য করেন। রাজনীতির বিষয়ে তারা চুপ থাকতেই পছন্দ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী তাপসী পান্নু। অভিনেত্রী বলেন, ‘আমাদের প্রত্যেকের নিজস্ব রাজনীতিবোধ রয়েছে। তবে সবসময় কোনো নির্দিষ্ট ধরনের রাজনীতির সঙ্গেই আমাদের মতের মিল থাকতে হবে, এমন নয়। রাজনৈতিক বিষয়ে কথা বললেও সমালোচনায় পড়তে হয়, আবার চুপ থাকলেও কটাক্ষের মুখোমুখি হতে হয়। অভিনেতারা চুপ থাকতে চান, কারণ তারা ভাবেন কিছু বললেই সমস্যায় পড়তে পারেন।’এ অভিনেত্রী বলেন, অভিনেতাদের নাকি বুদ্ধি কম থাকে। বিশেষ করে অভিনেত্রীরা কিছুই জানেন না। মানুষ এমনটাই মনে করেন। তাই কেউ মতামত দিলে তারা ভাবেন, ‘এত বড় সাহস! আপনাদের আবার মতামত কীসের!’ এসব কারণেই রাজনৈতিক বিষয়ে সচেতন থাকলেও অভিনেতারা তা নিয়ে কথা বলেন না।’
তাপসী শেষে বলেন, ‘রাজনীতির দুটো দিকই আছে বলে আমার মনে হয়। মতামত থাকলেও সমস্যা। মতামত না থাকলেও সমস্যা।’ উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে তাপসী অভিনীত দুটি ছবি ‘ফির আয়ি হসিন দিলরুবা’ ও ‘খেল খেল মে’। দুটি সিনেমা থেকেই দর্শক ও সমালোচকের কাছে প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী।

Aminur / Aminur

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’

পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা

‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?

‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই

দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি

ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প

কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা

নজরুল সংগীত নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন