সুনামগঞ্জে প্রথম শ্রেণির ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলার প্রধান আসামিকে জেলহাজতে প্রেরণ
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হুরুয়ারকান্দা গ্রামের সন্ত্রাসী বাহিনীর প্রধান আসামি শুক্কুর আলীর ছেলে কবির হোসেনকে (৫২) জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন সুনামগঞ্জ সদর কোর্টের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিট্রেট কুদরত ই ইলাহি।
উল্লেখ, চলতি বছরের ২৩ মে সুনামগঞ্জের প্রথম শ্রেণির ঠিকাদার বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ারুল হক আনোয়ারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কবির হোসেনকে প্রধান আসামি করে ৬ জনের নামে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে ২৪ মে রাত আনুমানিক ১২টার দিকে সিলেট থেকে ২নং আসামিকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করেন সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই শরিফুল ইসলাম।
সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা নং ১৪৯/২১-এ বর্ণিত আছে, অক্ষয়নগর মৌজায় অবস্থিত জমিতে ১নং আসামি কবির হোসেন অবৈধভাবে ড্রেজার মেশিন চালিয়ে জমির চারপাশে পলিথিন দিয়ে ভিট উঁচু করে। এর ফলে আনোয়ারুল হকের ৭২ বিঘা ফসলি জমি চাষের অনুপযোগী হয়ে পড়ে। ওই জমির চারপাশে পলিথিন দিয়ে ভিট উঁচু না করার জন্য ব্যবসায়ী আনোয়ারুল হকের পিতা সহকারী কমিশনার (ভূমি)-সহ বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের কারণে কবির হোসেন রাগান্বিত হয়ে ২৩ মে শনিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে আনোয়ারুল হক মোটরসাইকেল চালিয়ে এলজিইডি ভবন থেকে বাসায় ফেরার সময় সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাস্পাতালের ভর্তি হয়ে চিকিৎসা চালিয়ে যান।
ওই ঘটনায় ৬ জনকে আসামি করে দায়ের করা মামলা আদালতে প্রেরণ করে সুনামগঞ্জ সদর মডেল থানা। পরে সদর থানা তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তদন্তকারী অফিসার আদালতে তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন। মঙ্গলবার (২৪ আগস্ট) ১নং আসামি কবির হোসেন সুনামগঞ্জ সদর কোর্টে হাজিরা দেয়ার জন্য গেলে সুনামগঞ্জ সদর কোর্টের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিট্রেট কুদরত ই ইলাহি তাকে কারাগারে প্রেরণ করেন।
এমএসএম / জামান
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা