ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজ ও স্বস্তিকাদের সঙ্গে যুক্ত হলেন ভাবনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৪ বিকাল ৬:১

অনেক দিন আগেই নিজের প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ছোটপর্দার নির্মাতা হিমু আকরাম। নাম ‘আলতাবানু জোছনা দেখেনি’। তিন সময়ের গল্পকে ঘিরে নির্মিত হতে যাচ্ছে ডার্ক থ্রিলার এই সিনেমাটি। 

 আগেই জানা গেছে, এতে অভিনয় করছেন পশ্চিম বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি আর দেশের তারকা শরীফুল রাজ। এবার জানা গেল শরীফুল রাজের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ইতোমধ্যেই তাদের তিনজনকে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে বলে জানা গেছে। নতুন এই সিনেমায় যুক্ত হওয়া নিয়ে দারুণ উচ্ছ্বসিত ভাবনা। তিনি বলেন, ‘চরিত্রটা পছন্দ হয়েছে। আর নির্মাতাও খুব চেয়েছেন আমি যাতে কাজটা করি। যখন কোনো নির্মাতা ডিরেক্টর আমাকে এভাবে চান কোনো চরিত্রে, সেটা আমার জন্য সম্মানের।’ ভাবনা আরও যুক্ত করে বলেন, ‘স্বস্তিকা মুখার্জি আমার পছন্দের অভিনেতা এবং রাজও। তাদের সঙ্গে কাজের জন্যে মুখিয়ে আছি।’

পরিচালক হিমু আকরাম সিনেমাটি নিয়ে বলেন, ‘অনেক দিন ধরেই সিনেমাটির পরিকল্পনা করছিলাম। এটা একটা ডার্ক থ্রিলার জনরার গল্প যেখানে তিনটা সময়কে ধারণ করে নির্মিত হবে। পুরান ঢাকা থেকে শুরু করে গল্পটা যাবে সৈয়দপুর রেল জংশনে এবং অষ্টগ্রামের হাওরে গিয়ে এর গল্প শেষ হবে। যেহেতু তিনটা সময়কে দেখানো হবে, সে অনুযায়ী গল্পের হিরোর লুকেরও কিছু বিষয় পরিবর্তনের ব্যাপার আছে। সেজন্য এ রকম গল্পের সঙ্গে যায়, এ রকম কাউকে খুঁজছিলাম প্রায় ৮ মাস ধরে। অবশেষে শরিফুল রাজকে পেলাম। তিনজনের সঙ্গেই সাইনিং শেষ। আমাদের সব রকমের প্রস্তুতি শেষ, শুটিং শুরু করার জন্য একদম প্রস্তুত।

জানা গেছে, আসছে সেপ্টেম্বরে সিনেমাটির দৃশ্যধারণ শুরুর পরিকল্পনা করছেন নির্মাতা। সিনেমাটিতে আরও অভিনয় করবেন মামুনুর রশীদ, আরফান মৃধা শিবলু, ইলোরা গহর, মুকিত জাকারিয়া প্রমুখ।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...