জাস্টিন বিবার ও হেইলি বাবা-মা হলেন
খুশির হাওয়া জাস্টিন বিবার পরিবারে। দুই থেকে তিন হলেন জাস্টিন-হেইলি বিবার। শুক্রবার তারা এক পুত্রসন্তানের মা-বাবা হন। এ দিনই তারকা দম্পতি ভাগ করে নিয়েছেন নবজাতকের ছবি। ছোট্ট, লালচে পা তোয়ালে থেকে উঁকি দিচ্ছে। তাকে ছুঁয়ে হেইলির আঙুল। এই ছবি দিয়ে তারকা দম্পতি ছেলের নামও প্রকাশ করেছেন।
ইনস্টাগ্রামে নবজাতকের ছবি পোস্ট করে সবার সঙ্গে খুশির খবরটি ভাগ করে নিলেন এই তারকা দম্পতি। পাশাপাশি ছেলের নামও প্রকাশ করলেন তাঁরা। লিখেছেন, ‘স্বাগত জ্যাক ব্লুজ বিবার’। অর্থাৎ ছেলের নাম জ্যাক ব্লুজ বিবার।
বাবা হচ্ছেন জাস্টিন বিবারবাবা হচ্ছেন জাস্টিন বিবার মুহূর্তেই বিবারের এই পোস্ট ভাইরাল। মন্তব্যঘরে অভিনন্দন-শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি।
প্রসঙ্গত, গত মে মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন হেইলি বিবার। সেই সময় জাস্টিন ও তাঁর স্ত্রী পরপর কিছু ছবি-ভিডিও শেয়ার করেছিলেন। বিশেষ সময়টি তাঁরা কীভাবে কাটাচ্ছেন—সেসব মুহূর্ত করেছিলেন ফ্রেমবন্দি।
এক সাক্ষাৎকারে হেইলি জানান, ২০১৮ সালে তিনি ও বিবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই বাঁধন এবার আরও পোক্ত হতে চলেছে। বাকি জীবনটা থাকবেন হাতে হাত ধরে। আর সবটাই হবে সন্তানকে ঘিরে। সূত্র: হলিউড রিপোর্টার
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ