ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মলদ্বীপে বিকিনিতে সাহসী সোহিনী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৪ রাত ১১:৩১

শুটিংয়ের ফাঁকে কয়েক দিনের ছুটি। তাই সময় নষ্ট না করে শহরের বাইরে, একান্ত যাপনে অভিনেত্রী সোহিনী গুহ রায়। এই মুহূর্তে তিনি রয়েছেন মলদ্বীপে। সেখান থেকেই ভ্রমণের বিভিন্ন ঝলক সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

‘আমি মোমবাতিতে বিশ্বাসী নই’, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কী করণীয়? পরামর্শ দিলেন জয়জিৎ এই প্রথম মলদ্বীপে পা রাখলেন সোহিনী। তাই শুরু থেকেই উত্তেজিত ছিলেন। একা নয়, বন্ধুদের সঙ্গে পৌঁছে গিয়েছেন মলদ্বীপে। সেখান থেকে এক ফাঁকে আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল। অবশেষে সেটা বাস্তবায়িত হল। মুম্বই থেকে এখানে পৌঁছে তার পর সি-প্লেনে দ্বীপে পৌঁছতে হয়। অসাধারণ অভিজ্ঞতা হয়েছে।’’ মলদ্বীপের মানুষের আতিথেয়তায় মুগ্ধ সোহিনী। ছবি থেকেই স্পষ্ট, অভিনেত্রী রয়েছেন সমুদ্রের ধারে একটি বিলাসবহুল রিসর্টে। বললেন, ‘‘প্রচুর ছবি আর ভিডিয়ো তুলছি। স্থানীয় খাবারও খাওয়ার পরিকল্পনাও রয়েছে। ভাল সময় কাটছে।’’

মলদ্বীপ থেকে সোহিনী সমাজমাধ্যমে ছবি দিয়েছেন বিকিনিতে। বর্তমান সময়ে, পান থেকে চুন খসলেই তারকাদের নিয়ে শুরু হয় ট্রোলিং। তিনি কি ভয় পাচ্ছেন? সোহিনী বললেন, ‘‘জানি কটাক্ষ হতে পারে। এটা জীবনের অংশ। কিন্তু আমার ভাল লেগেছে তাই পোস্ট করেছি। আমার বিশ্বাস, আমাকে যাঁরা পছন্দ করেন, তাঁদেরও পছন্দ হবে।’’

এই মুহূর্তে ‘দ্বিতীয় বসন্ত’ ধারাবাহিকে সোহিনীকে দেখছেন দর্শক। আগামী সোমবার শহরে ফিরছেন অভিনেত্রী। মঙ্গলবার থেকে শুটিংয়ে যোগ দেবেন তিনি।

 

সূত্রঃ আনন্দবাজার

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...