ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ফিরছেন বেবী নাজনীন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২৪ বিকাল ৬:৩৪

নন্দিত কণ্ঠশিল্পী ও গীতিকবি বেবী নাজনীন। ‘ব্ল্যাক ডায়মন্ড’ ও ‘উত্তর বঙ্গের দোয়েল’-খ্যাত এই শিল্পী এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। শনিবার তার জন্মদিন ছিল। এই বিশেষ দিনে তিনি জানান, কবে ফিরছেন দেশে।

বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের প্রায় শুরু থেকেই। তবে বিভিন্ন দেশের অনুষ্ঠানে বেবী নাজনীনের অবস্থান সবসময়ই উজ্জ্বল। জানা যায়, ৩১ আগস্ট তিনি পারফর্ম করবেন কানাডার টরন্টোর বার্চমাউন্ট পার্কে। অনুষ্ঠেয় ষষ্ঠ সম্মিলিত বাংলামেলায় গাইবেন তিনি। এই উদ্দেশে দু-তিন দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে কানাডা যাবেন বেবী নাজনীন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন তার সংগীত ক্যারিয়ারের মাঝেও বিএনপির সব রাজনৈতিক কার্যক্রমে বেশ সক্রিয় ছিলেন। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকা ফেরার কথা জানিয়েছে তার পরিবার।

প্রায় সাড়ে চার দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সংগীত তারকা। আধুনিক সংগীতের সর্বাধিক সংখ্যক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবী নাজনীন তার সংগীতজীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের মঞ্চ মাধ্যম মাতিয়েছেন সমান তালে।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...