ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

অন্ধকারে ভূতের থেকে পুরুষরা বেশি বিপজ্জনক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২৪ রাত ৮:৫২

বরাবরই স্পষ্টভাষী স্বভাবের বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। রাজনৈতিক কিংবা সামাজিক, যে কোনও ইস্যু নিয়েই কলমের ধারে খোঁচা দিতে পিছপা হন না তিনি। ভারতের পশ্চিমবঙ্গে আর জি করে চিকিৎসককে খুন ও ধর্ষণ কাণ্ডে যখন দেশে নারীদের নিরাপত্তা আবারও প্রশ্নের সম্মুখীন হয়েছে, তখন সেই আবহেই সোজা কথা টুইঙ্কলের। এদিকে আর জি কর কাণ্ডে বিচার না পাওয়া পর্যন্ত মাঠ ছাড়ছেন না কাঁটাতারের ওপারের জনসাধারণ। সেখানে সমানতালে প্রতিবাদ জানাচ্ছেন বিনোদন মহলের ব্যক্তিত্বরাও। টালিউড, বলিউড প্রায় সব মহলের তারকারাই এই ন্যাক্কারজনক কাণ্ড নিয়ে মুখ খুলেছেন। এছাড়াও এমন ঘটনার পরও ভারতজুড়ে যেন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ধর্ষণ-নারী নির্যাতনের মত ঘটনা। এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে ভূতের সিনেমা ‘স্ত্রী টু’। সেই সিনেমা দেখেই সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরে টুইঙ্কল সোজাসুজি বলেই ফেললেন, ‘অন্ধকার রাস্তায় ভূতের থেকে এখন পুরুষরা বেশি বিপজ্জনক।’
ছদ্মনাম ‘মিসেস ফানি বোনস’ রূপে টুইঙ্কল লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে অন্ধকার রাস্তায় পুরুষের থেকে ভূতের মুখোমুখি হওয়া নারীর পক্ষে অনেক নিরাপদ।’ তার মতে, কখনও কলকাতা, কখনও বদলাপুর, কখনও আসাম বা কখনও অন্যত্র নারীর সঙ্গে নারকীয় ঘটনা ঘটেই চলেছে। দেখেশুনে তার মনে হয়েছে, মানুষ এখন সবচেয়ে বেশি বিপজ্জনক। সেই তুলনায় অশরীরীরা অনেক ভাল। দিন কয়েক আগেই আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ড নাড়িয়ে দেয় টুইঙ্কলকে। একই সঙ্গে তিনি মেয়েদের ‘নাইট ডিউটি’ নিয়েও সরব থাকেন। তার দাবি, একুশ শতকেও মেয়েদের ঘরবন্দি না রেখে কর্মক্ষেত্র থেকে সর্বত্র তাদের নিরাপত্তার দিকটি আইনের সাহায্যে আরও জোরালো করার সময় এসেছে।

 

Aminur / Aminur

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...