বন্যায় অসহায় বাচ্চাদের মাঝে আমার ছেলেকে খুঁজে পাই: অপু
দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যাতে পানির নিচে আটকে আছেন কয়েক লাখ মানুষ। এমন অবস্থায় বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সংগঠন। বন্যার্তদের জন্য প্রয়োজনীয় ত্রাণ নিয়ে আক্রান্ত এলাকায় হাজির হচ্ছেন তারা। কেউ সশরীরে বন্য কবলিত স্থানে যেতে না পারলেও বিভিন্ন সংগঠনের মাধ্যমে ত্রাণ তহবিলে সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করছেন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে অনুদান দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানকার একটি ভিডিও শেয়ার করেছেন অপু। যদিও ভিডিওতে দেখা দেননি এই নায়িকা। তবে ভিডিওর এক ঝলকে খাতায় লেখা নামের তালিকায় দেখা গেছে তার নাম। সেখানে লেখা অপু বিশ্বাস (চিত্রনায়িকা)।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই। অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে। কারণ, আমার নিজেরও ছেলে আছে। এইসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই। কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছিনা।’
তিনি আরও লিখেছেন, ‘বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম, ফাউন্ডেশনে সহায়তা করে চেষ্টা করে যাচ্ছি বন্যার্তদের পাশে থাকার। আমরা সবার যার যার জায়গা থেকে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই। তাহলেই ঘুরে দাঁড়াবে আমাদের সোনার বাংলাদেশ।’
Aminur / Aminur
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ