ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শুটিংয়ের পর সবাই ঘুমিয়ে পড়লেও বেরিয়ে যান প্রিয়াংকা-আনুশকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২৪ দুপুর ১১:৪২

শুটিং শেষ। ক্লান্ত-পরিশ্রান্ত। শরীরে আর কোনো শক্তি নেই। তবু একটি কাজ থেকে কখনই মুখ ফেরান না হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সম্প্রতি আনন্দবাজারের এক সাক্ষাৎকারে অভিনেত্রীদের অভ্যাসের কথা জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা মনোজ পাহওয়া। তিনি বলেন, শুটিং করে পরিশ্রান্ত হয়েও বলিউডের কয়েকজন অভিনেত্রী শরীরচর্চা কখনো বাদ দেন না। বিশেষ করে প্রিয়াংকা চোপড়া ও আনুশকা শর্মা। মনোজ বলেন, আনুশকা শর্মা ও প্রিয়াংকা চোপড়ার মতো অভিনেত্রীরা কড়া ডায়েট মেনে চলেন। ভোর ৪টা অথবা ৫টার সময়ে শুটিং শেষ করে আমরা ঘুমিয়ে পড়তাম। কিন্তু ওরা সোজা জিমে চলে যেতেন। টানা দুই ঘণ্টা শরীরচর্চা করে ফিরে এসে ঘুমাতেন। ওরা সত্যিই কঠোর পরিশ্রম করেন। বড় ছবিতে কাজ করার সময়ে একটা বিষয় শিখেছি। সব কিছু দেখেই শুধু সহজ মনে হয়। অক্ষয় কুমার সম্পর্কে মনোজ বলেন, অক্ষয়ও এক রকম। অস্ট্রেলিয়াতে ‘সিং ইজ কিং’য়ের শুটিংয়ের কাজ হয়ে গেলে রোজ আমরা পার্টি করতাম। সন্ধ্যা ৬টার মধ্যে কাজ সেরে হোটেলে ৭টা থেকে আমরা পার্টি শুরু করতাম। অক্ষয়ও আসতেন। কিন্তু কখনই মদপান করতে দেখিনি। ঠিক সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ওর প্রশিক্ষক এসে বলতেন—খাবার প্রস্তুত হয়ে গেছে। খেয়ে নিয়ে রাত সাড়ে ৮টার মধ্যে বেরিয়ে যেতেন আবার ৯টার মধ্যে ঘুমিয়ে পড়তেন। আবার ভোর ৪টায় উঠে টানা দুই-তিন ঘণ্টা শরীরচর্চা করতেন।
উল্লেখ্য, আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘স্টারডম’-এ অভিনয় করছেন মনোজ পাহওয়া। অভিনেতা জানিয়েছেন, আরিয়ানও নাকি তার বাবা শাহরুখ খানের মতোই পরিশ্রমী।

 

Aminur / Aminur

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...