দেশে এসে ঘর করে দিতে চাই
নজিরবিহীন বন্যায় বিপর্যস্ত বাংলাদেশের ১৫টির অধিক জেলা। পানিতে তলিয়ে ঘরবাড়ি ছাড়া হয়েছেন অসংখ্য মানুষ। তৈরি হয়েছে মানবিক বিপর্যয়ের। এর বিপরীতে বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে সারাদেশের মানুষ। পাশাপাশি চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী ইউটিউবার ইনফ্লুয়েন্সারসহ সংগীত শিল্পীরাও এগিয়ে এসেছে; তারা যে যার সামর্থ্য অনুযায়ী ত্রাণ, অনুদান পাঠাচ্ছেন।
তবে কিছু তারকারা আছেন, যারা কাজের সূত্রে দেশের বাইরে অবস্থান করছেন। তারা দেশে না থাকলেও জেলায় জেলায় ঘটে যাওয়া ভয়াবহ বন্যার পরিস্থিতি নিয়ে সরব রয়েছেন। এর মধ্যে অনেকেই ত্রাণ পাঠাতে চেয়েও পারেননি। তাদের মধ্যে রয়েছেন ঢাকাই চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। ব্যাবসায়িক কাজে প্রায়ই দেশের বাইরে থাকেন তারা। এমন অবস্থায় সামাজিক মাধ্যমে বন্যার্তদের জন্য সহযোগিতার আশ্বাস দিলেন এই তারকা যুগল।
এদিকে রোববার সচিবালয় ঘেরাও করে আনসার বাহিনীর আন্দোলনের ঘটনায় নিন্দা জানান অনন্ত জলিল। সঙ্গে এও বলেন, দেশে ফিরেই বন্যার্তদের ত্রাণ বিতরণ করবেন তিনি।
সোমবার সকালে এক ফেসবুক পোস্টে অনন্ত জলিল লেখেন, ‘যেখানে বন্যার কবলে পড়ে অসহায় মানুষেরা ক্ষুধার্ত ও ঘরবাড়ি ছাড়া এবং তাদের সমস্ত কিছু ভেসে গেছে। আর তখন আমরা তাদের পাশে না দাঁড়িয়ে আন্দোলন করে আমাদের দাবি আদায়ের চেষ্টা করছি। এটা কোন বিবেকবান মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আসুন আমরা সবাই সবকিছু ভুলে গিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মানুষ হিসেবে নিজেকে পরিচয় দেই। অসহায় মানুষদেরকে সাহায্যকারীকে আল্লাহ পছন্দ করেন।’
শেষে বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করে অনন্ত লেখেন, ‘আমি আমার ব্যবসার কাজে এখন দেশের বাহিরে অবস্থান করছি, ইনশাআল্লাহ দেশে ফিরে আমি আমার কোম্পানির পক্ষ থেকে রেস্কিউ টিমসহ ত্রাণের ব্যবস্থা করব।’
অন্যদিকে অনন্ত জলিলের স্ত্রী বর্ষা সামাজিক মাধ্যমে লেখেন, ‘একা করলে সেটি ছোটকিছু, অনেকে একসঙ্গে করলে সেটি অনেক বেশিকিছু।’ আরও লেখেন, ‘ইনশাআল্লাহ দেশে এসে আমি হোক একটা বা দুইটা বা তিনটা, তাদের হারিয়ে যাওয়া ঘর করে দিতে চাই।’
এমএসএম / এমএসএম
শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন
সালমান শাহর উন্মাদনার গল্প নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’
অরিজিতের মতো গান ছাড়তে চেয়েছিলেন শান
ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ
নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’
বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’
পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা
‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’
ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই
দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি
ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প