ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

এক রাতে ধর্ষকদের শাস্তি নয় কেন?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২৪ দুপুর ১:৩৮

ভারতের পশ্চিমবঙ্গে আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ন্যাক্কারজনক ঘটনার রেশ এখনও কাটেনি। বিচার না পাওয়া পর্যন্ত মাঠ ছাড়ছেন না কাঁটাতারের ওপারের জনসাধারণ। সেখানে সমানতালে প্রতিবাদ জানাচ্ছেন বিনোদন মহলের ব্যক্তিত্বরাও।

কিন্তু এমন ঘটনার পরও ভারতজুড়ে যেন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ধর্ষণ-নারী নির্যাতনের মত ঘটনা। তার প্রমাণ সম্প্রতি আসাম, বদলাপুর থেকে বিহারের ঘটনা।

বলা যায় প্রায় প্রত্যেক তারকা-শিল্পীরাই কঠোরভাবে এ সকল ন্যাক্কারজনক কাণ্ডের বিচারের আশায় বদ্ধ পরিকর। এমতাবস্থায় ধর্ষকদের জন্য আবারও ‘ক্যাপিটাল পানিশমেন্ট’-এর দাবি জানালেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এ সময় নারীদের সামাজিক অবস্থান নিয়ে আওয়াজ তোলেন তিনি।

কেন্দ্রীয় সরকারের উদ্দেশে অভিনেত্রীর বক্তব্য, ‘এক রাতে যদি নোটবন্দি হতে পারে, এক রাতে যদি লকডাউন ঘোষণা করা যায়, তাহলে এক রাতে ধর্ষকদের শাস্তি নয় কেন?’

গত রোববার আর জি কর কাণ্ডের বিচার চেয়ে সিনেপাড়ার সতীর্থদের সঙ্গে কলকাতার পথে নেমেছিলেন শুভশ্রী। সেই মিছিলে হেঁটেছিলেন রাজ চক্রবর্তীও। যদিও তারকা বিধায়ক হওয়ায় প্রতিবাদী মিছিলে হেঁটে নেটপাড়ার একাংশের কটাক্ষের শিকার হয়েছেন। শুধু রাজ-শুভশ্রী নয়, শিল্পীদের অনেকেই ট্রোল-মিমের শিকার নেটিজেনদের হাতে। সেই আবহে নিন্দুক-সমালোচক থেকে সমাজ, সকলকে একযোগে বিঁধে একটি কবিতাও লিখেছিলেন অভিনেত্রী।

কড়া ভাষাতেই সমাজের মন-মানসিকতা বদলানোর কথা বলছেন শুভশ্রী। স্বরচিত কবিতা লিখে মেয়েদের ধর্ষণ, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদও করেছেন। যেখানে শুভশ্রী প্রশ্ন তুলেছেন, ‘সংস্কার ধরে রাখার দায়িত্ব কী শুধু আমাদের? তাহলে ওরা কী করবে?’ তার হুঁশিয়ারি, ‘অনেক হয়েছে নোংরামি আর পাপ, তাও নেই কোনও অনুতাপ। আমরা নাকি 'পতিতা' আর 'নষ্টা'! দেখ তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ!’

এদিকে শুভশ্রীর এমন পোস্টের পর রাজ চক্রবর্তীর সামাজিক মাধ্যমে কটাক্ষ ছোড়ে নেটিজেনরা। তারা প্রশ্ন তুলেছেন, ‘তাহলে কি শাসক দল ছাড়ছেন তিনি?’ যদিও সেসব কটাক্ষের কোনও উত্তর দেননি শুভশ্রী।

এমএসএম / এমএসএম

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

সালমান শাহর উন্মাদনার গল্প নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

অরিজিতের মতো গান ছাড়তে চেয়েছিলেন শান

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’

পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা

‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?

‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই

দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি

ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প

কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান