বন্যার্তদের জন্য মানুষের দ্বারে দ্বারে রোমেল ইশতিয়াক
অভিনেতা রোমেল ইশতিয়াক ছোটবেলা থেকেই সাংস্কৃতিক চর্চার পাশাপাশি, বেশকিছু সামাজিক সংগঠনের হয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ছুটেছেন দেশ ও দশের অধিকার আদায়ের সংগ্রামে। জনসচেতনতার জন্য করেছেন, গান,পথনাটক সহ বহু সামাজিক আন্দোলন। ২০২০ সালের ভয়াবহ করোনা মহামারিতে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, করেছেন অসহায় মানুষের সহযোগিতা। তুরস্কের ভয়াবহ ভূমিকম্প সহ পরিচিত অপরিচিত অসুস্থ মানুষের চিকিৎসা সেবা ও সহযোগিতা করতে গড়ে তুলেছেন নীজ উদ্যোগে তার নিজের নাম রোমেল ইশতিয়াক ফাউন্ডেশন (রিফ) নামে একটি ফাউন্ডেশন। বর্তমানে তিনি তার ফাউন্ডেশন এর পক্ষ থেকে যতোটুকু পেরেছেন নিজের অর্থায়নে কিছু সহযোগিতা করেছেন বন্যা দুর্গত মানুষের জন্য। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের হয়ে এবং এলাকা ভিত্তিক মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য চাইতে দিনরাত মানুষের দারে দারে ঘুরছেন। রোমেল ইশতিয়াক আরো বলেন আমাকে অনেকেই অনেক কথা বলেছেন, আমি কোন কিছু কানে নেইনি। অনেকেই বলেছেন অভিনেতা হয়ে নিজেওতো পারেন লাখ টাকা সহযোগিতা করতে। এই ভিক্ষার নাটককি আপনি তাহলে লোকজনার সিমপ্যাথি ও ভাইরাল হওয়ার জন্য করছেন? উত্তরে রোমেল ইশতিয়াক বলেছেন আমার বাংলাদেশের মানুষের এই বিপদের দিনে যদি তাদের পাশে দাঁড়াতে আমার ভিক্ষাও করতে হয়, তাতেও আমি প্রস্তুত। তিনি আরো বলেন আমার দেশের মানুষের জন্য আমি ভিক্ষুক এটা বলতেও এখন আমার গর্ব হয়। তিনি সবার উদ্দেশ্য করে বলেন আসুন আমরা সমালোচনা না করে মানুষ হয়ে মানুষের পাশে দাড়ায়।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ