ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আমি খুব জনপ্রিয় তাই মানুষ আমার নকল করেন : কঙ্গনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২৪ বিকাল ৭:৩০

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত যিনি ব্যক্তি জীবন নিয়ে বারবার বিভিন্ন বিষয়ে বিতর্কে জড়িয়েছেন। রিল থেকে রিয়েল লাইফে বেশ আলোচিত। তাকে নিয়ে চর্চা হয় বিস্তর। এমনকি তার কথা বলার ধরণ, সাজ পোষাক নকল করেন সাধারণ মানুষ থেকে শুরু করে উঠতি বয়সী অভিনেতা-অভিনেত্রীরাও। বর্তমানে ‘ইমার্জেন্সি’ সিনেমার প্রচারে ব্যস্ত কঙ্গনা। অভিনয়ের পাশাপাশি এ সিনেমাটি পরিচালনাও করেছেন তিনি। সিনেমার প্রচারে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কঙ্গনা বলেন, ‘আমাকে নকল করা হয়। সেই ভিডিয়োগুলি আমি দেখি। কত মানুষ আমাকে নকল করেন। আমি তো আসলে মিমিক্রির দুনিয়ায় খুব জনপ্রিয়।’
অভিনেত্রী আরও বলেন,  ‘আমাকে নকল করেন, এমন বহু শিল্পী রয়েছেন। এমন নয়, সেই ভিডিয়োগুলি দেখে আমি রেগে যাই। কেউ যদি আমার কথা বলার ধরন ভাল ভাবে পর্যবেক্ষণ করে আমাকে মন দিয়ে নকল করেন, তাতে আমি মুগ্ধ হয়ে যাই। এই কাজের পিছনের চেষ্টাটা দেখি আমি। মানুষ আমাকে নিয়ে কী ভাবছেন, এই নিয়ে আমি ভাবি না।’নিজের পরিচালিত এই ছবি নিয়ে অভিনেত্রীর বক্তব্য, ‘নিজের দৃষ্টিভঙ্গি থেকে এই ছবি আমি তৈরি করেছি।’ আগামী ৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইমার্জেন্সি’। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। কঙ্গনা ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়স তলপড়ে, মিলিন্দ সোমন, মহিমা চৌধরি, অনুপম খের। ছবিতে প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকও অভিনয় করেছিলেন।

 

Aminur / Aminur

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...