শিল্পীদের হাহাকার কেউ শুনতে পায়না:রোমেল ইসতিয়াক
কোঠা সংস্কার আন্দোলন তথা ছাত্র/ জনতার আন্দোলন শুরু হওয়ার পর থেকে একের পর এক আন্দোলন ও দুর্যোগের মধ্যদিয়ে দিন পার করছে বাংলাদেশের সকল শ্রেনি পেশার মানুষ। নাট্য অভিনেতা রোমেল ইশতিয়াক দৈনিক সকালের সময় এর সাথে একান্ত স্বাক্ষাত কালে বলেন সকল পেশাজীবি প্রকৃত সাংস্কৃতিক শিল্পী বৃন্দের ৯৮ ভাগ শিল্পীরা কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। সবার সব দাবী পুরনের লক্ষে আন্দোলন সংগ্রামে এই শিল্পীদের ভূমিকায় ছিলো অবর্ননীয়। তবুও এই শিল্পীদের দাবী দাবা কর্মহীনতা, অর্থ কষ্ট নিয়ে কোন উচ্চবাচ্চ বা আন্দোলন হয়নি। এর কারন হিসেবে অভিনেতা রোমেল ইশতিয়াক বলেন। শিল্পীরা এমন এক জাত যাদের পেটে ক্ষুধা থেকে মরে গেলেও চক্ষু লজ্জায় কারো কাছে সাহায্য বা অনুগ্রহ নিয়ে বাঁচতে চাইনা। তিনি বলেন বর্তমানে অসংখ্য জুনিয়ার / সিনিয়ার অভিনেতা,কন্ঠ শিল্পী, নৃত্য শিল্পী, চিত্রশিল্পী, বাদ্যযন্ত্র শিল্পী, আবৃত্তি শিল্পী, পরিচালক, লাইট,ক্যামেরা,মেকাপ,প্রডাকশন শিল্পী সহ সকল পেশাজীবি শিল্পীরা সম্পূর্ণ রুপে কর্মহীন অবস্থায় নগত অর্থ এমন কি খাবারের কষ্ট করছে পরিবার নিয়ে। কিন্তু এদের দেখার কেউ নেই। শিল্পীরা দেশ ও দশের পাশে দাড়ালেও কেউ এখনো পর্যন্ত এই অসহায় শিল্পীদের পাশে দাড়ায়নি। নাম মাত্র কিছু শিল্পী বাংলাদেশে আছে যারা আগামী ১০০ বছর কাজ না করলেও চলতে পারবে। কিন্তু বেশিরভাগ শিল্পীরাই মধ্যেবিত্ত ও স্বল্প আয়ের। যাদের একদিন ইনকাম বন্ধ থাকলে ভাতের চুলায় আগুন জ্বলেনা। অভিনেতা রোমেল ইশতিয়াক আফসোস এর শুরে বলেন আমাদের দেশের মুষ্টিম কিছু শিল্পী নামের সাংস্কৃতিক সন্ত্রাসীদের হাতে বন্দী এই সাংস্কৃতিক অঙ্গন। স্বজনপৃতীর নামে যে একটি সিন্ডিকেট আজ টেলিভিশন মিডিয়া ও সাংস্কৃতিক অঙ্গন ধ্বংসের মূল কারন। তিনি বলেন রক্ষক যেখানে ভক্ষক হয় সেখানে কখন উন্নতি হতে পারেনা। আমাদের বাংলাদেশ চলচ্চিত্র এক নায়ক কেন্দ্রিক হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে নাটক পাড়া সহ সকল পেশাজীবি সাংস্কৃতিক অঙ্গনেও তার প্রভাব চলে আসছে বহু বছর ধরে। অভিনেতা রোমেল ইশতিয়াক চাই অসহায় শিল্পীদের এখনই কথা বলার সময়,নয়তো এই সাংস্কৃতিক অঙ্গন অচিরেই মুখ থুবড়ে পড়বে। তিনি সকল শিল্পীদের এক হয়ে একযোগে কাজ করার আহবান জানান। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে অভিনেতা রোমেল ইশতিয়াক বলেন, সব মন্ত্রণালয়ের দাবী দাবা কম বেশি পূরন হচ্ছে, আমাদের শিল্পীদের রুটি-রুজির কোন দাবীকি কখনো পূরন হবেনা-?
এমএসএম / এমএসএম
স্বামীর পরকীয়ার অভিযোগে মুখ খুললেন সুবাহ
সিঙ্গেল হওয়ায় মুক্ত পাখির মতো জীবনযাপন করতে পারি: রাইমা
‘লোকে বলতো বুড়ি হয়ে গেছে, অদ্ভুত দেখতে লাগছে’
বিজ্ঞাপনে জুটি বাঁধলেন হেদায়েত তুর্কী এবং আঁখি চৌধুরী
থালাপতির সিনেমা ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৩
নিষিদ্ধ হয়েও পাকিস্তানে শীর্ষে ‘ধুরন্ধর’
কারিনা কায়সার আর নেই
ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’
মুক্তি পাচ্ছে মুর্তজা পলাশ ও আহসান মিহির ও সৌমির রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’
ঈদে আসছে পার্থ-তটিনির ‘অমর প্রেম’
কাকে ‘ভণ্ড হুজুর’ বললেন মারিয়া মিম?
অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান মারা গেছেন