বন্যার্তদের পাশে দাঁড়ালো শাওমি বাংলাদেশ
দেশের বিভিন্ন জেলায় চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিল শাওমি বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা দিয়েছে কোম্পানিটি।
আজ ২৫ আগস্ট রবিবার, বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের সভাপতির কাছে সংস্থাটির কার্যালয়ে শাওমি বাংলাদেশের প্রতিনিধিরা প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করেন। শাওমি বাংলাদেশের বিশ্বাস, দেশের এই সংকটময় মুহূর্তে সকলে তার নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এসে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াবে।
সাম্প্রতিক অতিবৃষ্টি ও উজান থেকে আসা পানির কারণে সৃষ্ট বন্যা আটটি জেলার হাজার হাজার পরিবারকে প্রভাবিত করেছে, যার মধ্যে ফেনী, কুমিল্লা, সুনামগঞ্জ এবং চট্টগ্রাম অন্তর্ভুক্ত। শুধু ফেনীতেই ৩৫০,০০০ এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের ব্যাপক সহায়তার প্রয়োজন।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, "এই কঠিন সময়ে, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আমাদের একসঙ্গে এগিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। আমরা গর্বিত যে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় দ্রুত আমাদের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে পেরেছি। শাওমি বাংলাদেশের মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে এই সংকটময় মুহূর্তে, এবং যতদিন প্রয়োজন আমরা এই সহায়তা অব্যাহত রাখবো।"
Sunny / Sunny
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ