ডিজিটাল কমার্সে নতুন উদ্যোগ: কমিউনিটি ব্যাংক-ভিনি কসমেটিকস অংশীদারিত্ব
গ্রাহকদের জন্য ডিজিটাল সুবিধা বাড়ানো এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) বাজার সম্পৃক্ততা শক্তিশালী করতে ভিনি কসমেটিকস (বিডি) লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এই অংশীদারিত্বের ফলে কমিউনিটি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডধারী গ্রাহক, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্টেকহোল্ডার এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা ভিনির অনুমোদিত অনলাইন প্ল্যাটফর্ম ঠওঋটগঊঈখটই.ঈঙগ -এ নির্বাচিত কসমেটিকস পণ্যে আকর্ষণীয় ডিজিটাল ছাড় সুবিধা পাবেন। উদ্যোগটি ব্যাংকের এসএমই থ্রি-সিক্সটি ইকোসিস্টেম -এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হবে।
শুধু গ্রাহক সুবিধাই নয়, এই সহযোগিতা কমিউনিটি ব্যাংকের এসএমই গ্রাহকদের জন্যও নতুন সম্ভাবনা তৈরি করবে। যোগ্য এসএমই উদ্যোক্তারা ভিনির মাধ্যমে পণ্য বিতরণ, বাজার সংযোগ এবং ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ানোর সুযোগ পাবেন। এতে করে তাদের ব্যবসা সম্প্রসারণ ও শেষ ধাপ পর্যন্ত বাজারে প্রবেশ সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
দুই প্রতিষ্ঠানের মধ্যে অনুষ্ঠিত চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং ভিনি কসমেটিকস (বিডি) লিমিটেডের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ ও নেপাল) আহসান পারভেজ খন্দকার।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ডস জাহির আহমেদসহ ভিনি কসমেটিকসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি প্রসঙ্গে কিমিয়া সাআদত বলেন, এই অংশীদারিত্ব এসএমই থ্রি-সিক্সটি ভিশন -এর বাস্তব প্রতিফলন, যেখানে একদিকে গ্রাহকেরা পাবেন ডিজিটাল সুবিধা, অন্যদিকে এসএমই উদ্যোক্তারা পাবেন বাস্তবভিত্তিক বাজার ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ।
ভিনি কসমেটিকসের পক্ষ থেকে জানানো হয়, এ সহযোগিতার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহক সম্পৃক্ততা বাড়বে, নতুন গ্রাহকগোষ্ঠীর কাছে পৌঁছানো সহজ হবে এবং উভয় প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভিজিবিলিটি জোরদার হবে।
এ উদ্যোগ দেশের ডিজিটাল বাণিজ্য ব্যবস্থাকে আরও গতিশীল করবে এবং গ্রাহক ও এসএমই উদ্যোক্তাদের জন্য সাশ্রয়, সুবিধা এবং প্রবৃদ্ধির নতুন দ্বার উন্মোচন করবে বলেও জানান আয়োজকেরা।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে