ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাউথইস্ট ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৯-২-২০২৬ রাত ৮:২৩

সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) স্প্রিং ২০২৬ সেমিস্টারে নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানাতে ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে এক জমকালো নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলা সহজ ও সঠিকভাবে শুরু করতে এ ওরিয়েন্টেশন প্রোগ্রামটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক স্কুলের উদ্যোগে দুইটি পৃথক সেশনে অনুষ্ঠিত হয়। সকল সেশনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
উদ্বোধনী সেশনে আর্কিটেকচার, ইইই, সিএসই, টেক্সটাইল, আইসিটি এবং ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ ফৈয়াজ খান। একই দিনে অনুষ্ঠিত দ্বিতীয় সেশনে এসবিএস, এসএএসএস এবং এসএল-এর শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। বক্তারা নবীন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগ ও অবস্থানকে আন্তরিকভাবে গ্রহণ করে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের কোনো পর্যায়েই ব্যক্তিগত উন্নয়ন থামিয়ে রাখা উচিত নয়; বরং সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে, যাতে কোনো সম্ভাবনাই হাতছাড়া না হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন এবং রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম, এসইউপি, এনডিইউ, পিএসসি (অব.), পাশাপাশি সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানগণ।
এই অনুষ্ঠানগুলোর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের সাউথইস্ট ইউনিভার্সিটির একাডেমিক পরিবেশ ও প্রাতিষ্ঠানিক মূল্যবোধের সাথে পরিচয় করিয়ে দেওয়া, যা তাদের প্রাণবন্ত এবং সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার শুভ সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। 

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত