এসএমই খাতে ৩৬০ ডিগ্রি অর্থায়নে জোরদারে বিজট্রেড ভেঞ্চারসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা
দেশের এসএমই খাতে ৩৬০ ডিগ্রি ভিত্তিক অর্থায়ন ও সহায়তা কার্যক্রম জোরদারে বিজট্রেড ভেঞ্চারস লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এই সমঝোতার আওতায় বিজট্রেড ভেঞ্চারস লিমিটেড কমিউনিটি ব্যাংকের কৌশলগত পরামর্শক ব্যবসায়িক অংশীদার হিসেবে কাজ করবে। সহযোগিতার মূল লক্ষ্য হলো সিএমএসএমই খাতকে ৩৬০ ডিগ্রি দৃষ্টিভঙ্গিতে সহায়তা প্রদান- যার মধ্যে রয়েছে অর্থায়নের ব্যবস্থা, প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান ও পরামর্শ সেবা, বাজার ও ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপন, ব্যবসা পরিবর্ধন এবং ঋণ ব্যবস্থা সহজীকরণ। বিজট্রেড তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে ঋণ গ্রহণ ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে।
কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর ও বিনিময় করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত এবং বিজট্রেড ভেঞ্চারস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা মাহবুব হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী, সিআইটিও ও হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ডেপুটি হেড অব আরএমডি মো. তানজিম মোর্শেদ ভূঁইয়া, হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, শেখ পারভেজ মারেকার, হেড অব এজন্ট ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, এস বি ইউ, অ্যান্ড ট্রানজেকশন ব্যাংকিং; হেড অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী; হেড অব এগিকালচার শরীফ হাসান মামুন; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান এবং বিজট্রেড ভেঞ্চারস লিমিটেডের টেকনিক্যাল অ্যাডভাইজার মো. আতিকুর রহমান; সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. শরীফ পাটওয়ারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে