ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

আইপিডিসি জয়ী’র নতুন লোগো উন্মোচন


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৭-৮-২০২৪ বিকাল ৬:২৪

নারী উদ্যোক্তাদের জন্য আইপিডিসি ফাইন্যান্স-এর ব্যবসায়িক লোন সেবা প্ল্যাটফর্ম ‘জয়ী’র নতুন লোগো উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। লোগোটির ডিজাইনে নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং সংকল্পের প্রতীক হিসেবে ‘জয়ী’-কে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

আইপিডিসি জয়ী মূলত নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে লোন সেবার প্ল্যাটফর্ম যা একই সাথে নারী উদ্যোক্তাদের দক্ষতাগত উন্নয়ন ও ব্যবসায়িক পরামর্শ প্রদানের মাধ্যম হিসেবেও কাজ করে। ২০১৮ সালে শুরু হওয়া ‘জয়ী’র কাজের আওতাকে চারটি ভাগে ভাগ করা যায়- অ্যাক্সেস টু ফাইন্যান্স, অ্যাক্সেস টু মার্কেট, অ্যাক্সেস টু বিজনেস সাপোর্ট এবং অ্যাক্সেস টু ক্যাপাসিটি ডেভেলপমেন্ট। সম্প্রতি আইপিডিসি ঢাকার মিরপুরে নারী উদ্যোক্তাদের জন্য ‘জয়ী 360’ নামে একটি বিশেষায়িত উপশাখা চালু করে যা ‘জয়ী’র কার্যপরিধিকে আরও অর্থবহ করেছে।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “জয়ীর এই নতুন লোগোটি বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জন্য আমাদের নিবেদনের একটি প্রতীক। আমরা নারীদের আর্থিক বাধা অতিক্রম করতে এবং উদ্যোগক্তা হিসেবে সফল হতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

নতুন লোগোর উন্মোচনের মাধ্যমে আরও অন্তর্ভুক্তিমূলক আর্থিক পরিবেশ তৈরিতে আইপিডিসি’র চলমান প্রচেষ্টা নারী উদ্যোক্তাদের বিকাশ ও সাফল্যের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর।

Sunny / Sunny

নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন

স্মাইল এশিয়ার আন্তর্জাতিক মেডিকেল মিশনের সমাপনী উপলক্ষে ঢাকা ব্যাংকের সেলিব্রেশন নাইট ও গালা ডিনার

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

বিপিজিএ প্রেসিডেন্ট ও মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক

রিভার ওয়েভ অ্যাকশন প্ল্যান এর অধীনে রাজস্ব ভিত্তিক অথার্য়ন এর মাধ্যমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে এনার্জিপ্যাক

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ হাজার ৫০ পরিবারে ত্রাণ বিতরণ

নগদ - এনআরবি ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত

হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিতব্য “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬” এ শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সর প্রদান