কার্ড ছাপার পরে যে কারণে বিয়ে ভেঙে যায় সালমান খানের
জীবনের বহু বসন্ত কাটিয়ে ফেলেছেন সালমান খান। এই দীর্ঘপথে এসেছে বহু নারী, তবে আজও তিনি অবিবাহিত। হয়ত আর বিয়েও করবেন না তিনি। তবে ভাইজানের বিয়েটা হয়ে যাওয়ার কথা ছিল আরও ২৪ বছর আগে। দাওয়াতের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু, শেষ মুহূর্তে সেই বিয়ে ভেঙে দেন বলিউড টাইগার। একটি সাক্ষাৎকারে সালমান খানের সেই ভাঙ্গা বিয়ের রহস্য উন্মোচন করেছিলেন তার দীর্ঘদিনের বন্ধু প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।সাজিদ জানিয়েছিলেন, ঠিকঠাক হয়েও ভেঙে যায় সেই বিয়ে। ১৯৯৯ সালের ১৮ নভেম্বর বাবা সেলিম খানের জন্মদিনের দিনই বিয়ে ঠিক হয়েছিল সালমান ও সঙ্গীতার। বাড়িতেও প্রস্তুতি শেষ তবে আচমকাই ঠিক পাঁচ দিনে আগে সালমানই ঘটিয়ে ফেলেন চরম অঘটন। জানিয়ে দেন, তিনি বিয়ে করছেন না।
কারণ হিসেবে জানিয়েছিলেন, তার নাকি মুড নেই, অর্থাৎ ইচ্ছে নেই। সেই কারণে তিনি বিয়ে করতে পারবেন না। সকলেই ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন। তবে সালমান খানের মুখের উপর কথা বলার সাহস আর কয়জনেরই বা আছে। এরপর কেটে গিয়েছে বহু বছর। সঙ্গীতা বিজলানির সঙ্গে ১৯৮৬ সাল থেকে সালমান খানের প্রেম ছিল। নিজের থেকে ৬ বছরের বড় সঙ্গীতাকে সে সময় বিয়ে না করলেও পরবর্তীতে এই নায়িকা বিয়ে করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ মোহাম্মদ আজহার উদ্দিনকে। যদিও টেকেনি সেই সংসার। ২০১০ সালে ডিভোর্স হয় সঙ্গীতা ও আজহার উদ্দিনের।
Aminur / Aminur
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ