মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা
মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (২৮ আগষ্ট) বেলা ১২ টার দিকে সদর উপজেলা পরিষদের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান। এসময় তিনি বলেন, প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য প্রাথমিক বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করা হবে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য বিজ্ঞানমনস্ক শিক্ষাব্যবস্থা চালু করা হবে। এসময় মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আশরাফ উল আলম,সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম জয়নুল ইসলাম, আসাফুদ্দৌলা, শফিকুর রহমান, জহুরুল হক, ইন্সট্রাক্টর আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য