যুক্তরাষ্ট্রের ৯২ সাংবাদিক-আইনজীবী-ব্যবসায়ীকে রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়াবিরোধী প্রচার-প্রচারণার অভিযোগে যুক্তরাষ্ট্রের ৯২ জন সাংবাদিক, আইনজীবী এবং ব্যবসায়ীকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযানকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। শীতল যুদ্ধের অবসানের পর এই প্রথম বিশ্বের দুই শক্তিধর পরাশক্তির পারস্পরিক সম্পর্কে এই পরিমাণ তিক্ততা পরিলক্ষিত হচ্ছে।
বৃহস্পতিবার রাশিয়ার পরারাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা করার অনুমতি প্রদানের মাধ্যমে পশ্চিমা বিশ্ব ‘আগুন নিয়ে খেলছে’।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিষেধাজ্ঞার আওতায় পড়া সেই ৯২ জনের নামের তালিকা প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের অন্তত ২৪ জন সাংবাদিক রয়েছেন এই তালিকায়। তাদের মধ্যে ১৪ জন ওয়াল স্ট্রিট জার্নালে, ৫ জন নিউইয়র্ক টাইমসে এবং ৪ জন ওয়াশিংটন পোস্টে কর্মরত আছেন।
এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তথাকথিত স্বাধীনতা, মুক্তবিশ্বের নামে যারা রাশিয়া এবং রাশিয়ার জনগণের বিরুদ্ধে গুজব-প্রপাগান্ডা ছড়ায়, তাদের রুশ ভূখণ্ডে প্রবেশের প্রয়োজন নেই। নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে এ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
T.A.S / T.A.S
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন
পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ
হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট
মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান
কোনো মুসলিম এ জঘন্য অপরাধ করার চিন্তা করার সাহসও করবে না
কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের