ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯-৮-২০২৪ বিকাল ৫:২

‘দ্য অ্যাসেট ট্রিপল এ’ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড ২০২৪-এ ‘ইসলামিক ব্যাংক অব দি ইয়ার’ হিসেবে পুরস্কৃত হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক বাংলাদেশ। এছাড়াও ‘বেস্ট ইসলামিক এসএমই ব্যাংক’ ও ‘বেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক’-এর স্বীকৃতি পেয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের ইসলামী ব্যাংকিং উইংটি।

ব্যাংকিং খাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘দ্য অ্যাসেট ট্রিপল এ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস’ সেরা ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো্কে ইসলামী ব্যাংকিং খাতে ভূমিকার জন্য গবেষণা-নির্ভর স্বীকৃতি প্রদান করে। 

এ বছর ‘সুকুক অ্যাডভাইজার অব দি ইয়ার’ ও ‘বেস্ট ইসলামিক ব্যাংক ফর ডিজিটাল ইনোভেশন’সহ বিভিন্ন দেশে মোট ৩৮টি পুরস্কার অর্জন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক, যা ইসলামী ব্যাংকিয়ে দেশে ও বিশ্বব্যাপী স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক-এর নেতৃস্থানীয় অবস্থানকে তুলে ধরে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী অফিসার নাসের এজাজ বিজয় বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ডই একমাত্র আন্তর্জাতিক ব্যাংক যা ইসলামিক ব্যাংকিংয়ের অধীনে সব ধরনের পণ্য ও পরিষেবা প্রদান করছে। বাংলাদেশে আমাদের গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী নৈতিক ও স্বচ্ছ আর্থিক সমাধান প্রদানের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোত্তম শরিয়াহ সম্মত আর্থিক সেবা প্রদানে আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত রয়েছে। আমাদের গ্রাহকরাও তাদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিষেবা পেতে আমাদের উপর আস্থা রাখেন। এ অর্জনগুলো তারই প্রতিফলন।‘

তিনি আরও বলেন, ‘নীতি ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর দৃঢ় সমর্থনের কারণে আমরা পরিষেবার মান বাড়াতে এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। এতে আরও বেশি মানুষ ইসলামী ব্যাংকিং পরিষেবার সুযোগ পাচ্ছে। আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিজ্ঞজনদের সমন্বয়ে গঠিত ব্যাংকের গ্লোবাল শরিয়াহ বোর্ডের নির্দেশনায় সততা ও উৎকর্ষের সাথে ইসলামী ব্যাংকিং শিল্পের উদ্ভাবন ও নেতৃত্ব অব্যাহত রাখতে পারবো বলে আশা করি।” ‘

দেশের একমাত্র আন্তর্জাতিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক খুচরা ও কর্পোরেট উভয় গ্রাহকদের পরিষেবা দিয়ে থাকে। এর নেটওয়ার্ক এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে বিস্তৃত। শরীয়াহ-সম্মত পণ্য ও পরিষেবার মাধ্যমে গ্রাহকদেরকে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান ও গতিশীল অঞ্চলগুলোর সঙ্গে আর্থিক যোগাযোগ নিশ্চিত করে ব্যাংকটি। এর গ্লোবাল শরিয়াহ বোর্ড বিশ্বজুড়ে স্বীকৃত শীর্ষ ইসলামী গবেষকদের নিয়ে গঠিত।

স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং-এর আওতায় গ্রাহকদের নগদ ব্যবস্থাপনা, আমদানি ও রপ্তানি অর্থায়ন এবং কার্যকরী মূলধন সরবরাহ করে থাকে। এছাড়া জটিল কাঠামোগত কর্পোরেট ফাইন্যান্স সলিউশনসহ বিভিন্ন রকম পরিষেবা প্রদান করে। রিটেইল ব্যাংকিং-এর মধ্যে রয়েছে বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল সমাধান, যেমন রিয়েল টাইম অন-বোর্ডিং, রোবোটিক প্রসেস অটোমেশন এবং সাদিক নন-ফেস টু ফেস। এছাড়াও রয়েছে মুদারাবা-ভিত্তিক সেভিংস অ্যাকাউন্ট সাদিক সাদাকাহ, যার মাধ্যমে গ্রাহকরা নির্বিঘ্নে দাতব্য কাজ করতে পারেন।

Sunny / Sunny

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম

ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত