ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

 এআই ক্যামেরা অ্যালগরিদমে ইনফিনিক্স ও স্যামসাং-এর পার্টনারশিপ 


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯-৮-২০২৪ বিকাল ৬:১৬

তরুণ প্রজন্মের দক্ষতা বাড়াতে স্যামসাং ইলেট্রনিক্স এর সিস্টেম এলএসআই বিজনেসের সাথে যৌথ অপ্টিমাইজেশানের জন্য একটি কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে ট্রেন্ডি প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। মোবাইল ফটোগ্রাফিকে আরও উন্নত করতে ইনফিনিক্স বিশ্বের প্রথম ১০৮ মেগাপিক্সেল এআই অ্যাডভান্সড ডিপ লার্নিং অ্যালগরিদম (এআইএডিএলএ) চালু করেছে। যেখানে স্যামসাংয়ের আইসোসেল ইমেজ সেন্সর ব্যবহার করা হয়েছে।

এআইএডিএলএ প্রযুক্তির লক্ষ্য হচ্ছে মোবাইলে তোলা ছবিকে আরও স্পষ্ট, ডিটেইল এবং কম আলোতে আরও উজ্জ্বল ছবি তোলা। এটি প্রচলিত ইমেজ উন্নয়ন পদ্ধতিকে অতিক্রম করে স্যামসাংয়ের ডিপ লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে ছবিতে নয়েজ কমায় এবং ডিটেইলিং আরও স্পষ্টভাবে তুলে ধরে। এটি হাই-রেজুলেশন, স্পষ্ট এবং ভাইব্রেন্ট ছবি নিশ্চিত করে এবং যে কোনো পরিস্থিতিতে ছবির কোয়ালিটি নষ্ট না করে ছবিকে ক্রপ এবং ব্যালান্স করতে সক্ষম।
এই প্রযুক্তিটি একটি একটি ইমেজ ডাটাবেজ ব্যবহার করে ও স্যামসাং-এর আইসোসেল সেন্সর প্রযুক্তির সাহায্যে বিভিন্ন পরিস্থিতিতে ছবির সর্বোচ্চ মান নিশ্চিত করে। এটি পেশাদার ফটোগ্রাফি ক্যামেরা ও মোবাইল ক্যামেরার পার্থক্য কমিয়ে আনবে।

পার্টনারশিপ সম্পর্কে বলতে গিয়ে ইনফিনিক্সের হেড অফ প্রোডাক্ট উয়েকি নি বলেন, “স্যামসাং-এর সিস্টেম এলএসআই বিজনেসের সাথে এই সহযোগিতা মোবাইল ফটোগ্রাফিকে সামনে দিনগুলোতে বদলে দেবে। এআই এবং ডিপ লার্নিং ব্যবহার করে আমরা ব্যবহারকারীদের তাদের স্মার্টফোন থেকেই ব্যতিক্রমী ও পেশাদার-মানের ছবি তুলতে সক্ষম করে তুলছি।‘

ফটোগ্রাফিতে ব্যবহারকারীর উচ্চতর অভিজ্ঞতা প্রদানের জন্য আইসোসেল এর সেন্সর নির্দিষ্ট মডেলিং প্রশিক্ষণ এআই চালিত অ্যাডভান্সড ডিপ লার্নিং অ্যালগরিদমের বিকাশ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। এই উদ্ভাবনী এআই প্রযুক্তি ব্যবহারকারীদের হাই রেজুলেশন, ডিটেইলিংসমৃদ্ধ বিশেষ ছবি তুলতে সহায়তা করে, যা মোবাইল ফটোগ্রাফির ভবিষ্যতে নতুন দিক উন্মোচন করবে। ইনফিনিক্সের এআইএডিএলএ প্রযুক্তি সামনে বাজারে আনতে যাওয়া স্মার্টফোন মডেলগুলোতে পাওয়া যাবে। যেগুলো খুব শিগ্রই উন্মোচন করা হবে।

Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ