পুমা ও ফিলিপস ব্র্যান্ডের পণ্য এখন প্যান্ডামার্টে থাকছে ২০ শতাংশ পর্যন্ত ছাড সুবিধা
দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা’র প্যান্ডামার্টে এখন পাওয়া যাচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ড পুমা ও ফিলিপস এর বিভিন্ন পণ্য। প্যান্ডামার্টে এই ব্র্যান্ড দু’টির স্পোর্টস ও ব্যক্তিগত পরিচর্যার পণ্য অর্ডারে গ্রাহকরা আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) থেকে ২০ শতাংশ মূল্য ছাড় সুবিধাও উপভোগ করতে পারবেন। মূল্য ছাড় পাওয়া যাবে ৩১ আগস্ট পর্যন্ত।
ঢাকায় অবস্থিত প্যান্ডামার্টের নির্দিষ্ট কয়েকটি স্টোরে এখন পুমা ও ফিলিপসের প্রায় ৭৩ টি পণ্য কেনা যাচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে পুমা’র ট্রেন্ডি স্নিকার, স্পোর্টস কোয়ার্টার, মোজা, ক্যাপ, বোতল; কিংবা ফিলিপস’এর ট্রিমার, হেয়ার ড্রায়ারসহ ব্যক্তিগত পরিচর্যার বিভিন্ন অনুষঙ্গ।
ফুডপ্যান্ডা বাংলাদেশের কিউ-কমার্স ডিরেক্টর মোহাম্মদ তাবরেজ খান বলেন, “কুইক কমার্সের শক্তিকে কাজে লাগিয়ে প্যান্ডামার্টের মাধ্যমে গ্রাহকদের জীবনযাত্রার ধরণ ও মান বদলে দিতে আমরা কাজ করে যাচ্ছি। ফুডপ্যান্ডা সবসময় তরুণ প্রজন্মের চাহিদাকে প্রাধান্য দেয়। এরই ধারাবাহিকতায় পুমা ও ফিলিপস এর মতো ব্র্যান্ডগুলোকে প্যান্ডামার্টে যুক্ত করতে পেরে আমরা খুবই আনন্দিত। এর মাধ্যমে আমরা আরও বিস্তৃত পরিসরের গ্রাহকের কাছে পৌঁছাতে পারবো। একইসাথে আমাদের প্ল্যাটফর্মে তরুণ গ্রাহকদের পণ্য বেছে নেওয়ার সুবিধাও বাড়বে। প্যান্ডামার্টে ব্র্যান্ড দু’টি যুক্ত হওয়ায় স্বাচ্ছন্দ্যের সাথে স্টাইলের এক নতুন যাত্রা শুরু হয়েছে”।
Sunny / Sunny
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ