গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান হলেন মোহাম্মদ নূরুল আমিন
গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেঘনা ব্যাংক পিএলসি ও এনসিসি ব্যাংক পিএলসি-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন। গত ২৭ আগস্ট ২০২৪ ইং তারিখে বাংলাদেশ ব্যাংকের এক পরিপত্রের মাধ্যমে ৫ (পাঁচ) সদস্যের নতুন পরিচালনা পর্ষদে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়।
বাংলাদেশের অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠানে মোহাম্মদ নূরুল আমিন শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর ৪১ বছরের কর্মজীবনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় সকল ক্ষেত্রেই সাফল্যের সাথে পদচারণা করেছেন। তিনি আইপে সিস্টেম লিমিটেডের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মেঘনা ব্যাংক পিএলসি ও এনসিসি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে প্রায় ১৩ বছর এবং এফএএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে ৩ (তিন) বছর দায়িত্ব পালন করার সময় অনন্য সব অর্জন নিজের করে নিয়েছেন।
মোহাম্মদ নূরুল আমিন প্রথম ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একাধারে এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি), বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস এসোসিয়েশন (বাফেদা) ও প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেড (পিডিবিএল) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৭ সালে রাষ্ট্রায়ত্ব জনতা ব্যাংকের হাত ধরে তাঁর ব্যাংকিং জীবনের সূচনা ঘটে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। পরবর্তীতে তিনি দেশে ও বিদেশে ব্যাংকিং বিষয়ক অনেক কর্মশালায় অংশগ্রহণ করেছেন। অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং বিষয়ক সম্মানজনক ডিপ্লোমা ডিগ্রিও অর্জন করেছেন তিনি।
গ্লোবাল ইসলামী ব্যাংকের নবগঠিত ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দও যথারীতি স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
Sunny / Sunny
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ