২৩৪ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিলো প্রাইম ব্যাংক ফাউন্ডেশন
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন, প্রাইম ব্যাংক পিএলসি’র জনকল্যাণকর প্রতিষ্ঠান, দেশব্যাপী সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্য সেবা ও শিক্ষায় দীর্ঘমেয়াদী অবদান রেখে চলেছে। এই বছর প্রতিষ্ঠানটির এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের আওতায় দেশের ২৩৪ জন আর্থিক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। শনিবার (৩১ আগস্ট) ঢাকার গলফ গার্ডেন, আর্মি গলফ ক্লাবে ১৭তম বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের উপদেষ্টা পরিষদের সদস্য রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসির চেয়ারম্যান তানজিল চৌধুরী, ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সিইও মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী প্রমুখ।
প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের ফ্ল্যাগশিপ উদ্যোগ এডুকেশন সাপোর্ট প্রোগ্রামটি শুরু হয় ২০০৭ সালে। শুরুর পর থেকে দেশের ৬৪ জেলা থেকে মেধাবী কিন্তু আর্থিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিতে বৃত্তি দিয়ে আসছে। এই প্রোগ্রামের আওতায় মোট ৪,২৪২ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। চলতি বছর ২৩৪ শিক্ষার্থীকে এই শিক্ষা বৃত্তি দেওয়া হলো।
শিক্ষাবৃত্তির পাশাপাশি প্রাইম ব্যাংক ফাউন্ডেশন এ পর্যন্ত প্রাইম ব্যাংক গ্রামার স্কুল, প্রাইম ব্যাংক আই হসপিটাল এবং প্রাইম কলেজ অব নার্সিং, ঢাকা প্রতিষ্ঠা করেছে। এছাড়াও ফাউন্ডেশনের আওতায় একটি আন্তর্জাতিক মানের স্কুল ও একটি হাসপাতাল প্রতিষ্ঠা প্রক্রিয়াধীন আছে।
Sunny / Sunny
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ